High Court Recruitment: মোটা বেতনে হাইকোর্টে চাকরির সুযোগ, রইল খুঁটিনাটি তথ্য
High Court Recruitment: মোটা বেতনে হাইকোর্টে চাকরির সুযোগ, রইল খুঁটিনাটি তথ্য
High Court Recruitment 2022 : আপনার যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্যে দারুন খবর। গুজরাট হাইকোর্টে (High Court Recruitment 2022) চাকরির খোঁজ। প্রাইভেট সেক্রেটারি পদের জন্যে একাধিক নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে এই বিষয়ে হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে সময় হাতে অনেকটাই কম। ফলে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যেই এই পদের জন্যে আবেদন করতে (Recruitment 2022) বলা হয়েছে।

সরাসরি নিয়োগ করা হবে
প্রাইভেট সেক্রেটারি হিসাবে সরাসরি নিয়োগ করা হবে। এই শূন্যপদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে গুজরাত হাইকোর্টের তরফে। অনলাইনে আবেদন করতে হলে এই https://gujarathighcourt.nic.ইন/- লিঙ্কে ক্লিক করতে হবে। তবে ৩১ মে'র মধ্যে এই পদের জন্যে আবেদন করতে হবে। এই সময়ের পরে হলে আর গ্রাহ্য হবে না।

মোটা অংকের বেতন-
গুজরাত হাইকোর্টের এই শূন্যপদে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে হলে এই লিঙ্কে- https://gujarathighcourt.nic.ইন/hccms/sites/default/files/Recruitment_files/96_202223_2022_5_12_721.pdf - ক্লিক করতে হবে। তবে এই পদের জন্যে মোটা অঙ্কের বেতন মিলবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মাসে 44900 থেকে 142400 টাকা পাবেন। এছাড়াও রয়েছে আরও অন্যান্য ভাতার সুবিধা।

গুরুত্বপূর্ণ তথ্য-
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তা করতে হবে আজ ১৬ মে থেকে। তবে এই পদের আবেদনের শেষ তারিখ ৩১ মে ২০২২। নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হতে পারে জুলাই-অগস্ট মাসে। এরপর স্টেনোগ্রাফি স্কিল টেস্ট নেওয়া হবে। আর তা নেওয়া হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে। শেষ পর্যায়ে রয়েছে ভাইভা টেস্ট। দুই পরিখার মাধ্যমে বেছে নেওয়া প্রার্থীদের ভাইভা টেস্ট হবে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে।

বয়সসীমা
এই শূন্যপদের জণ্যে আবেদনকারীর বয়সসীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে। নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্যে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। তবে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা-
গুজরাট হাইকোর্টে প্রাইভেট সেক্রেটারি পদের জণ্যে এই নিয়োগ করা হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নুন্যতম স্নাতন পাশ হতেই হবে। তা সে যে কোনও বিষয়ে পাশ করলেই হবে। একই সঙ্গে নুন্যতম এক মিনিটে ২০ শব্দ লেখার ক্ষমতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার সম্পর্কে বিশেষ জ্ঞান থাকতে হবে। এই সমস্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিন। যে কোনও ধরণের সমস্যা এড়াতে প্রয়োজন সেটি।












Click it and Unblock the Notifications