দেশের প্রতিরক্ষা গবেষণায় বেশ কিছু অ্যাপ্রেন্টিস নিয়োগ, আবেদন করতে পারবেন স্নাতক-ডিপ্লোমা-আইটিআই পাশরা
দেশের প্রতিরক্ষা গবেষণায় বেশ কিছু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) সবমিলিয়ে ১৫০ টি অ্যাপ্রেন্টিস (apprentice) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
দেশের প্রতিরক্ষা গবেষণায় বেশ কিছু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) সবমিলিয়ে ১৫০ টি অ্যাপ্রেন্টিস (apprentice) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

কোথায় কত নিয়োগ
১৫০ জন অ্যাপ্রেন্টিসের মধ্যে ৪০ টি নির্ধারিত রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ৬০ টি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ৫০ টি ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য।

যোগ্যতা
- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে বিই-বিটেক বা বিকম বা বিএসসি যোগ্যতার প্রার্থীরা আবেদন করার যোগ্য।
- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রার্থীরা এই পদে আবেদন করার যোগ্য।
- ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এসসিভিটি থেকে ফিটার/ টার্নার/ ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক্স/মেকানিক্স নিয়ে আইটিআই পাশরা আবেদনের যোগ্য।

বয়সসীমা
১ জানুয়ারি ২০২২ অনুযায়ী, আবেদনকারীদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। তবে স্নাতকোত্তর প্রার্থীরা এইসব পদে আবেদন করতে পারবেন না।

আবেদনের তারিখ
৭ ফেব্রুয়ারি ২০২২-এর মধ্যে আবেদন করতে হবে। https://rcilab.in/SitePages/Home.aspx-এ গিয়ে প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদন করার একটি প্রিন্টআউট রাখতে হবে। আবেদনকারীরা আবেদন করার আগে পুরো বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে, বুঝে নেবেন।

সাম্মানিক
মোট একবছরের অ্যাপ্রেন্টিসে গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে প্রতিমাসে ৯ হাজার টাকা, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে প্রতি মাসে ৮ হাজার টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সাম্মানিক দেওয়া হবে।












Click it and Unblock the Notifications