করোনার আবহে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
করোনার আবহে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের আবহে দার্জিলিংয়ের নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কবের মধ্যে কীভাবে প্রার্থী নির্বাচন করা হবে, তা বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ২
কোন কোন শূন্যপদ
১) ডেটা এন্ট্রি অপারেটর - ১
২) ল্যাব অ্যাটেনড্যান্ট - ১
নিয়োগের মেয়াদ : সম্পূর্ণ অস্থায়ীভাবে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে।
কোথা থেকে আবেদন : যোগ্যতা অনুযায়ী রাজ্যের সব প্রান্তের প্রার্থীদের জন্য চাকরির দরজা খোলা।
শিক্ষাগত যোগ্যতা
১) ডেটা এন্ট্রি অপারেটর - গ্র্যাজুয়েট + কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট।
২) ল্যাব অ্যাটেনড্যান্ট - দশম শ্রেণি পাস।
বয়স ও বেতন : উল্লেখ করা হয়নি।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নির্বাচন করা হবে।
২) ১৫ জুন সকাল ১১টা থেকে শুরু হবে সাক্ষাৎকার।
৩) স্থান - North Bengal Medical College , Senior Room at Microbiology Department, Sushrutanagar, Darjeeling, 734012.
৪) বয়সের প্রমাণপত্র, সব পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেটের আসল এবং প্রতিলিপি সহ সাক্ষাৎকার দিতে আসতে হবে। সঙ্গে নিজের সই করা ছবিও আনতে হবে।
আবেদনের পদ্ধতি
১) পশ্চিমবঙ্গ সরকারের DEO Recruitment 2021-এর আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
২) পূরণ করা আবেদন নিয়েই ইন্টারভিউ দিতে যেতে হবে।
৩) https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/19081.pdf লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ার পাশাপাশি আবেদন পত্রও ডাউনলোড করা যাবে।












Click it and Unblock the Notifications