উত্তর ২৪ পরগনার জুভেনাইল জাস্টিস বোর্ডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের শেষ দিন কবে জেনে নিন
উত্তর ২৪ পরগনার জুভেনাইল জাস্টিস বোর্ডে বেঞ্চ ক্লার্ক ও লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উত্তর ২৪ পরগনার জুভেনাইল জাস্টিস বোর্ডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মেমো নম্বর : 264/SW(DN)
মোট শূন্যপদ : ২
কোন কোন শূন্যপদ
১) বেঞ্চ ক্লার্ক (Bench Clerk) - ১ (জেনারেল)
২) লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) - ১ (জেনারেল)
বিভাগ : জুভেনাইল জাস্টিস বোর্ড (Juvenile Justice Board)
কোথা থেকে আবেদন
১) রাজ্যের সব প্রান্ত থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
১) বেঞ্চ ক্লার্ক (Bench Clerk) : আবেদনকারীকে উচ্চমাধ্যমিক (Higher Secondary) পাস হতে হতে হবে। বেসিক কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক।
২) লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) - আবেদনকারীকে মাধ্যমিক (Madhyamik) পাস হতে হবে। বেসিক কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক।
বয়সসীমা
১) বেঞ্চ ক্লার্ক (Bench Clerk) - ২১ থেকে ৪০ বছর।
২) লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) - ২১ থেকে ৪০ বছর।
আবেদনের ফি : এ ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।
বেতন
১) বেঞ্চ ক্লার্ক (Bench Clerk) - প্রতি মাসে ১৪,৭৭০ টাকা।
২) লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) - প্রতি মাসে ১১,৮৮০ টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা (Written Test) - ৮০ নম্বর
২) কম্পিউটার টেস্ট (Computer Test) - ১০ নম্বর
৩) ভাইভা (Viva Voce Test) - ১০ নম্বর
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ২৩/০৯/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ৩০/০৯/২০২১
৩) পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে।
৪) পরীক্ষার ১০ দিন আগে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।
কীভাবে আবেদন
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) যারা আগে ফর্ম ফিলাপ করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন পাঠাতে হবে না।
৩) http://www.north24parganas.gov.in/sites/default/files/uploads0/Recruitments/Notice088.pdf লিঙ্কে ক্লিক করে চাকরি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
৪) অনলাইনে আবেদন করার লিঙ্ক ২৩/০৯/২০২১ থেকে পাওয়া যাবে।
৫) অফিসিয়াল ওয়েবসাইট - http://www.north24parganas.gov.in/












Click it and Unblock the Notifications