ই এডুকেশনের পর ফুড ডেলিভারিও বন্ধ করল অ্যামাজন, শেষ তারিখ ২৯ ডিসেম্বর
ই এডুকেশনের পর ফুড ডেলিভারিও বন্ধ করল অ্যামাজন, শেষ তারিখ ২৯ ডিসেম্বর
আমাজন ইন্ডিয়ার ফুড ডেলিভারি সংস্থা আমাজন ফুড। তাঁরা আগামী মাসেই তাদের যে কাজ কর্ম তা বন্ধ করতে চলেছে। এমনটাই খবর মিলছে সূত্রের। বছর দুয়েক আগে তাদের যাত্রা শুরু করেছিল আমাজন ফুড। টক্কর দিতে চেয়েছিল জম্যাটো এবং সুইগিকে। যদিও তাদের এই ব্যবসা সেটা সীমাবদ্ধ ছিল বেঙ্গালুরুতে। তার পাশাপাশি দেশের অনান্য স্থানে এই ব্যবসা চালু করেছিল এই সংস্থা।

বন্ধ হয়েছে এড টেকও
অ্যামাজন এই খবর নিজেই জানিয়ে দিয়েছে এবং খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। তাঁরা জানিয়েছে যে বার্ষিক অপারেটিং প্ল্যালিং রিভিউয়ের জন্য এই কাজ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কোম্পানি হাজার জনের বেশি কর্মীকে ছাঁটাই করে দেয় এবং এড টেক যে সার্ভিস রয়েছে তা এই মাসের শুরুর দিকেই বন্ধ করে দেয়। আর তারপরে তাঁরা এবার বন্ধ করতে চলেছে এই ফুড ডেলিভারির অংশও।

কী বলছে অ্যামাজন?
অ্যামাজন জানিয়েছে যে ডিসেম্বরের ২৯ তারিখে তাদের এই ফুড ডেলিভারির অংশটি বন্ধ করে দেবে ২৯ ডিসেম্বর থেকে। তাঁরা জানিয়েছে যে, "আমরা এই যে সিদ্ধান্ত তা মোটেই সহজ ভাবে নিচ্ছি না। আমরা এই বিষয়টি বন্ধ করে দিতে চাইছি। আমরা আমাদের যে বর্তমান গ্রাহক রয়েছেন এবং যারা অংশীদার রয়েছেন তাদের যত্ন নিতেই এই কাজ করেছি। এই যে পরিবর্তন হচ্ছে তার জন্য আমরা আমাদের কর্মীদের সাহায্য করছি। অ্যামাজন এখন থেকে অনলাইনে যে কেনাকাটার যে দিক রয়েছে সেই দিকে বেশি নজর দিতে চাইছে। এই কাস্টমারদের আরও ভালো সুবিধা দিতে চাইছে। তাই এই কাজ করছে। সবথেকে ভালো দাম কি দেওয়া যায় তার দিকেও নজর রাখছে সংস্থা"

সেই সময়ে কী বলেছিল সংস্থা?
যখন অ্যামাজন ফুড যাত্রা শুরু করেছিল। সেটা ছিল ২০২২ সালের মে মাস। সংস্থা বলেছিল যে কাস্টমার চেয়েছিল যে এই অ্যাপের সঙ্গে যুক্ত হোক ফুড ডেলিভারি এবং আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস। তবে অ্যামাজনের যে মূল অ্যাপ সেখানে গ্রসারির একটা আলদা বিভাগ এমনিতেই রয়েছে। অ্যামাজনের ওষুধ ডেলিভারিও দেওয়া হয়।

কবে এর যাত্রা শুরু হয়েছিল
অ্যামাজন ফুড এবং একাডেমি যাত্রা শুরু করেছিল ভারতে যখন তখন করোনা মারাত্মক ভাবে প্রভাব ফেলে রয়েছে। সেই সময় কাস্টমারদের এই ধরনের এমন সার্ভিসের দরকার ছিল। তাই ওই যাত্রা শুরু হয়েছিল। কিন্তু ভারতের মার্কেট সুইগি এবং জোমাটো ধরে বসেছিল। বিগ বাস্কেট এবং ডুনজোও ফুড ডেলিভারির যে কাজ সেটাও জারি রয়েছে। এর মাঝে আবার অ্যামাজন। তাই ব্যবসা সেভাবে দাঁড়াতে পারেনি। এড টেকের দিক দিয়ে দেখলে বাউজুস ভারতের মার্কেটের বড় অংশ ধরে রেখেছে। সেখানে অ্যামাজনের ব্যাবসা করা চাপ হয়ে গিয়েছিল। ব্যবসায় লড়াই করতে পারেনি অ্যামাজন তাই সরে গেল বাজার থেকে।
একই ভাবে ব্যবসা না করতে পেরে সংস্থা রি-ব্র্যান্ডিং করেছিল উবের ইটসওও। অনেক ব্র্যান্ড আবার বন্ধও হয়ে যায়। আবার কিছু এমন ব্র্যান্ডকে কিনে নেয় জোম্যাটো। তাদের মধে অন্যতম হল গ্রোফার। এটি নতুন নামে আসে। নাম দেওয়া হয় ব্লিঙ্ক ইট।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications