Recruitment 2025: walk in interview এর মাধ্যমে নিয়োগ AIIMS Rishikesh-এ! বেতন ৫৫ হাজার টাকা
AIIMS Rishikesh Recruitment 2025: AIIMS -এ বিপুল চাকরির সুযোগ। এই নিয়োগ হবে Rishikesh এর জন্য। মুলত NMHS সার্ভে এরিয়া এবং NMHS সার্ভে কোর্ডিনেটর পদের জন্য এই নিয়োগ করা হবে। AIIMS Rishikesh এর তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত তা পড়ে এই নিয়োগের জন্য আবেদন করতে বলা হয়েছে। walk in interview এর মাধ্যমে এই নিয়োগ (AIIMS Rishikesh Recruitment 2025) করা হবে বলে জানা যাচ্ছে।

AIIMS Rishikesh Recruitment 2025: কীভাবে কোথায় আবেদন
AIIMS Rishikesh সরাসরি একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সমস্ত প্রমাণ্য নথি সহ তথ্য এই মেল আইডিতে পাঠাতে হবে। আর সেটি হল - [email protected]। যোগ্য এবং ইচ্ছুকদের আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। বিকেল পাঁচটার মধ্যেই এই আবেদন সংশ্লিষ্ট জায়গাতে পৌঁছতে হবে। আগামী তিন মার্চ, ২০২৫ তারিখে বাছাইয়ের জন্য পরীক্ষা এবং ওয়াক-ইন ইন্টারভিউ (walk in interview) নেওয়া হবে।
AIIMS Rishikesh Recruitment 2025: যোগ্যতা -
- AIIMS Rishikesh
- NMHS সার্ভে কোর্ডিনেটর -
- পদের সংখ্যা: 1
- প্রয়োজনীয় যোগ্যতা: জনস্বাস্থ্য, মনোবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গ্রামীণ উন্নয়ন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি।
- বেতন: প্রতি মাসে 55,000 টাকা।
- NMHS সার্ভে ফিল্ড ডেটা কালেক্টর -
- পদের সংখ্যা: 3
- শিক্ষাগত যোগ্যতা: সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভালোপমেন্ট এবং সংক্রান্ত ক্ষেত্রে মাস্টার ডিগ্রি
- বেতন: প্রতি মাসে 45,000 টাকা।
AIIMS Rishikesh Recruitment 2025: জরুরি সংক্রান্ত -
নিয়োগ সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের আবেদন কোনও গ্রাহ্য হবে না। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। আবেদনের আগে AIIMS Rishikesh এর তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications