রোহিতের অধিনায়কত্ব হারানোর নেপথ্যে গম্ভীর? উঠছে প্রভাবের অভিযোগ

ভারতীয় ক্রিকেটে আবারও অধিনায়কত্ব নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ওয়ানডে দল থেকে রোহিত শর্মার নেতৃত্ব সরিয়ে দেওয়ার ঘটনায় কাঁপছে ক্রিকেট অঙ্গন। এবার সেই আগুনে ঘি ঢেলেছেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর দাবি রোহিতকে সরানোর সিদ্ধান্ত শুধু নির্বাচকের নয়, পর্দার আড়ালে কোচ গৌতম গম্ভীরের 'প্রভাব'ও থাকতে পারে।

রোহিত ২০২৪ সালে টি টোয়েন্টি থেকে, এরপর টেস্ট থেকেও সরে দাঁড়ান। ওয়ানডেতেই ছিল শেষ আস্থা, ২০২৭ বিশ্বকাপ লক্ষ্য করে প্রস্তুতি। মাঝেই অস্ট্রেলিয়া সিরিজের ঘোষণা, আর সেখানে 'নতুন অধিনায়ক' হিসেবে উঠে আসে শুভমান গিলের নাম। সিদ্ধান্তে বিস্ময়, প্রশ্ন আর বিতর্ক সব একসঙ্গে।

তিওয়ারির কথায় "অজিত আগারকার এমন সিদ্ধান্ত নিতে পারেন, সন্দেহ নেই। কিন্তু কার কাঁধে বন্দুক রেখে গুলি ছোড়া হল সেটা বুঝতে হবে। ক্রিকেটের পর্দার পিছনে অনেক হিসেব নিকেশ চলে," মন্তব্য তিওয়ারির।

নিজের ভাষায় তিওয়ারি স্পষ্ট জানিয়েছেন রোহিতের মতো অধিনায়ককে এইভাবে সরানো অসম্মানজনক। "ক্রিকেটের জন্য এত কিছু দেওয়া একজন অধিনায়কের সঙ্গে এমন আচরণ মানতে পারছি না। সেই দিন থেকেই ওয়ানডে দেখতে আর আগ্রহ পাচ্ছি না," বলেন তিনি।

ভারতকে সাম্প্রতিক সময়ে দুটি আইসিসি ট্রফি এনে দিয়েছেন রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৩ ওডিআই বিশ্বকাপেও ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন দলকে। তিওয়ারির মনে প্রশ্ন "যে অধিনায়ক তিন ট্রফির সামনে পৌঁছে দিল, তাকে কেন সরানো হল? সন্দেহ কী নিয়ে? বয়স? ফর্ম? নাকি অন্য হিসেব?"

তিওয়ারি মেনে নিয়েছেন, গিল ভবিষ্যতের নেতা হতে পারেন। কিন্তু তাঁর বিশ্বাস এমন বদল আরও পরিপাটি উপায়ে করা যেত।

"নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত রোহিতকে দায়িত্ব দেওয়া যেত। হঠাৎ করে রদবদল করায় বার্তা খারাপ গেল," যুক্তি তাঁর।

তিওয়ারির ইঙ্গিত স্পষ্ট, যদিও নাম সরাসরি উচ্চারণ নয় গম্ভীর ও রোহিতের অন্দর যুদ্ধ বহু আগের। এবার কি সেই অধ্যায়ের আরেক পাতা? "কোচ হয়ে গেলে মতামত আসবেই। নির্বাচক ও কোচ দুই পক্ষই সমান দায়ী," বলেন তিনি।

তিওয়ারির ব্যাখ্যা "এটা ক্রিকেটের যুক্তি নয়। রোহিতের অধিনায়কত্ব ছাঁটাই ভুল। এ নিয়ে কোনও সন্দেহ নেই।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+