বিজেপিতে বড় ধস নামার অপেক্ষা, তৃণমূলে যোগদানের তালিকা নিয়ে জল্পনা বাড়ালেন ফিরহাদ
বিজেপিতে বড় ধস নামার অপেক্ষা, তৃণমূলে যোগদানের তালিকা নিয়ে জল্পনা বাড়ালেন ফিরহাদ
একুশের বিধানসভা নির্বাচনের পরই বিজেপিতে ধস নেমে গিয়েছে। বিধায়করা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে শুরু করেন। মুকুল রায়কে দিয়ে শুরু হয় বিজেপির বিধানসভা নির্বাচনোত্তর ভাঙন পর্ব। তারপর দলে দলে অনেক হেভিওয়েট এসেছেন তৃণমূলে। তারপর ফিরহাদ হাকিম ফের বিজেপিতে বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন।

বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার আবেদন
মুকুল রায়ের পর চার বিধায়ক দল ছেড়েছেন। দল ছেড়েছেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর সবশেষে মুকুল রায় ঘনিষ্ঠ নেতা সব্যসাচী দত্তও তৃণমূলে ফিরে এসেছেন। তারপর ফিরহাদ হাকিমের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার আবেদন জমা পড়ার বার্তায় শুরু হয়েছে আরও বড় ভাঙন জল্পনা।

বাবুল সুপ্রিয়র থেকেও বড় নাম জল্পনায়
এর আগে বিজেপির হেভিওয়েট বিধায়ক অশোক লাহিড়ীকে নিয়ে জল্পনা বাড়িয়েছিলেন ফিরহাদ হাকিম। নাম না করেই তিনি বলেছিলেন, বাবুল সুপ্রিয়র থেকেও বড় নাম এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যেগ দিতে চলছেন। তিনি রাজনীতিতে নতুন, কিন্তু দেশের অর্থনীতিতে বড় নাম বলে ইঙ্গিত স্পষ্ট করা হয় ফিরহাদের পক্ষ থেকে। তারপর অশোক লাহিড়ীকে বয়ান পর্যন্ত দিতে হয়। তিনি বলেন, আমি ঝরা মুকুল নই, তৃণমূলে যাব না।

বিজেপির অনেক নেতার তৃণমূল-যোগের আবেদন
আর এবার ফিরহাদ জল্পনা বাড়ালেন অন্য কথায়। তাঁর দাবি, বিজেপির অনেক নেতাই তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। তবে তাঁদের মধ্যে কারা কবে দলে জায়গা পাবে, তা নির্ভর করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। এরপরই জল্পনা শুরু হয়ে যায়, বিজেপিতে ভাঙন নিয়ে। তা নিয়ে ফিরহাদকে প্রশ্ন করতেই বেরিয়ে পড়ে আরও চাঞ্চল্যকর বার্তা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে তালিকা
ফিরহাদ হাকিম বলেন, বিজেপির আরও অনেক নেতা তৃণমূলে যোগ দিতে চান। আমাদের কাছে অনেকেরই আবেদন জমা পড়েছে। সেগুলো আমরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছি। এবার অভিষকেই ঠিক করবে কাকে দলে জায়গা দেওয়া হবে। কাকে দলে জায়গা দেওয়া হবে না।

জল্পনায় স্পষ্ট বিজেপিতে আরও বড় ধস নামবে
বিজেপি ছেড়ে একের পর এক বিধায়কের তৃণমূলে যোগদান, অনেকের দলত্যাগ এবং অনেককে নিয়ে জল্পনায় স্পষ্ট বিজেপিতে আরও বড় ধস নামতে চলেছে। বিজেপি প্রকাশ্যে স্বীকার না করলেও তা বুঝতে পেরেছে দল। কারা বিজেপি ছাড়তে পারেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপিও বুঝতে চাইছে কারা দল ছাড়তে পারেন।

বিজেপিতে সুবিধা না পেয়ে এখন ফিরে যাচ্ছেন তৃণমূলে
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বুঝিয়েই দিয়েছেন দলে ভাঙন প্রবণতা স্পষ্ট। তিনি বলেন, ভোটের আগে অনেক নেতা-কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন। তাঁদের অনেকেই সুবিধা না পেয়ে এখন ফিরে যাচ্ছেন তৃণমূলে। এঁদের মধ্যে বেশি কিছু নেতা রয়েছেন, তাঁরা কারা দেখতেই পাচ্ছেন সবাই। এঁদের মধ্যে অনেককে কেস দিয়ে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখিয়ে দলে নেওয়া হচ্ছে।

যাঁদের দলে নিলে পার্টির অন্দরে বিভাজন তৈরি হবে
২০২১-এর নির্বাচনী ফলাফল প্রকাশের পরই অনেকে বেসুরো বাজতে শুরু করেছিলেন। মুকুল রায় দল ছাড়তেই তাঁরা আরও উদগ্রীব হয়ে ওঠেন তৃণমূলে যোগ দিতে। কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত মেলেনি। তৃণমূল শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে ধীরে চলো নীতি নেয়। তাঁরা নিচতুলার নেতৃত্বকে কিছুতেই চটাতে চায়নি। তাই যে সমস্ত নেতাদের দলে নিলে পার্টির অন্দরে বিভাজন তৈরি হবে, তাঁদের এখনও যোগদান করায়নি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো তাঁদের ব্যাপারে ধীরে চলো নীতিতে এগোচ্ছে তৃণমূল।

রাজীবকে নিয়ে নিচুতলায় অসন্তোষ, যোগদান স্থগিত
রাজীব বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে অগ্রগণ্য। তিনি ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তৃণমূলে ফেরার রাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ের অভিনন্দন জানানো থেকে শুরু করে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলতে শুরু করেন। তৃণমূল ছাড়ার সময়ও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দলত্যাগ করেছিলেন। কিন্তু রাজীবকে নিয়ে নিচুতলায় অসন্তোষ তৈরি হওয়ায় তাঁর যোগদান হয়নি এখনও।

রাজীব বিজেপির জাতীয় কর্মসমিতিতে, জল্পনা
এদিকে আবার রাজীবকে বিজেপির জাতীয় কর্মসমিতিতে রাখা হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপির ভাঙন রোখার প্রয়াস এটি। যদিও তৃণমূলে পা বাড়িয়ে থাকা নেতাকে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য করায় সমালোচনা চলছে বিজেপির অন্দরেই। বিজেপির আরও অনেক নেতাকে নিয়েই জল্পনা চলছে। তৃণমূলে আবেদন পড়তে শুরু করেছে সেই মে মাস থেকেই। সেই ধারা আজও চলছে।
-
ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদীর মেগা সমাবেশ! ভোটের আগে বাংলায় নতুন রণকৌশল সাজাচ্ছে বিজেপি, কী পরিকল্পনা? -
ভোটের আগে চাষিদের স্বস্তি! ৯.৫০ টাকা কেজি দরে আলু কিনবে রাজ্য সরকার -
অনুপ্রবেশকারীদের বাঁচাতেই মমতার ধরনা, কটাক্ষ গিরিরাজের -
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরানের বিদেশ সচিবের সঙ্গে ফোনে আলোচনা করলেন জয়শঙ্কর -
'রাজভবনগুলি বিজেপির ওয়ার রুম!' রাজ্যপাল বদলে কেন্দ্রের সমালোচনায় তৃণমূল -
ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি অভিযোগে কমিশনকে অভিষেকের চিঠি -
মর্মান্তিক! বন্ধ ঘর থেকে উদ্ধার দুই বোনের দেহ, অচৈতন্য অবস্থায় মা, ঘটনা কী? তদন্তে নেমে বড় সন্দেহ পুলিশের -
সপ্তাহান্তে বদলাবে আবহাওয়া! এই দিন থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
কমিশনের বেঞ্চ আসার আগে রাজ্য উত্তাল, ধর্মতলায় ধর্নায় বসছেন তৃণমূলনেত্রী মমতা -
উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিপর্যয়! অসমের পাহাড়ে ধ্বংস ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, মৃত্যু দুই পাইলটের -
আদালতের নির্দেশও মানেননি! মেয়ের খরচ দিচ্ছিলেন না বাবা, বেতন থেকে সরাসরি টাকা কাটার নির্দেশ সুপ্রিম কোর্টের -
জন্মহার বাড়াতে নয়া উদ্যোগ, দুই বা তার বেশি সন্তান হলে ২৫ হাজার টাকা দেবে অন্ধ্রপ্রদেশ সরকার












Click it and Unblock the Notifications