শুভেন্দুকে পাল্টা দিলেন দিলীপ! বিজেপিতে সংঘাত বাড়ল পঞ্চায়েত নির্বাচনের মুখে

শুভেন্দুকে পাল্টা দিলেন দিলীপ! বিজেপিতে সংঘাত বাড়ল পঞ্চায়েত নির্বাচনের মুখে

বিজেপিতে সংঘাত আরও বাড়ল। এবার বিজেপির অন্দরে প্রকাশ্য দ্বন্দ্বে মাতলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ তথা কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলকে ডিসেম্বর-জুজু দেখাতে গিয়ে কোন্দল বাড়ল বিজেপির অন্দরেই। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিলেন দিলীপ ঘোষ।

নেতৃত্ব সংঘাত লেগেই রয়েছে বিজেপিতে

নেতৃত্ব সংঘাত লেগেই রয়েছে বিজেপিতে

একুশের নির্বাচনের পর থেকে বিজেপি ঘুরে দাঁড়ানোর লড়াই লড়বে কি, অন্তর্ঘাতের ঠেলা সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। এবার পঞ্চায়েত নির্বাচনকে বিজেপির বঙ্গে কামব্যাকের লক্ষ্যে পাখির চোখ করলেও বিজেপিতে একের পর এর নেতৃত্ব সংঘাত লেগেই রয়েছে। কখনও দিলীপ গোষ বনাম সুকান্ত মজুমদার, কখনও সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারী, এখন আবার দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার।

দিলীপ-শুভেন্দুর সংঘাত চরমে বিজেপিতে

দিলীপ-শুভেন্দুর সংঘাত চরমে বিজেপিতে

অমিত শাহের হাত ধরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর একুশের নির্বাচনের আগে লালমাটির দিলীপ ঘোষ আর বালুমাটির শুভেন্দু অধিকারীর এক জোট হওয়ার তত্ত্ব খাঁড়া করেছিল বিজেপি। কিন্তু দিলীপ ঘোষ প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছিলেন বিজেপিতে তিনি কারও দাদাগিরি মানবেন না। কিন্তু একুশের নির্বাচনের পরে দিলীপ ঘোষ রাজ্য সভাপতির পদ হারিয়ে বঙ্গ বিজেপিতে চাপে পড়ে যান।

বঙ্গ বিজেপিতে সর্বাধিক গুরুত্ব কাকে?

বঙ্গ বিজেপিতে সর্বাধিক গুরুত্ব কাকে?

দিলীপ ঘোষ বর্তমানে সর্বভারতীয় সহ সভাপতি। পদাধিকারী হিসেবে তিনি সুকান্ত-শুভেন্দুদের অনেক ঊর্ধ্বে। তবুও বঙ্গ বিজেপিতে তাঁর প্রভাব এখন কম। এখন বঙ্গ বিজেপি চলছে সুকান্ত-শুভেন্দুদের অঙ্গুহেলনেই। তবু তাঁদের মধ্যে কে বড়, কে বেশি গুরুত্ব পাচ্ছে তা নিয়ে লড়াই হচ্ছে। আর কেন্দ্রীয় বিজেপি যে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে শুভেন্দু অধিকারীকে, তা বলার অপেক্ষা রাখে না।

তৃণমূলকে চাপে ফেলতে গিয়ে বিপাকে বিজেপি!

তৃণমূলকে চাপে ফেলতে গিয়ে বিপাকে বিজেপি!

সম্প্রতি সেই শুভেন্দু অধিকারী, তৃণমূলকে চাপে ফেলতে তাঁর ডিসেম্বর ধামাকার তত্ত্ব খাঁড়া করেছিলেন। তৃণমূল সরকার পড়ে যাবে ডিসেম্বরেই এমন একটা আবহ তৈরি করেছিলেন। তারপর সর্বশেষে তিনি একেবারে ডেডলাইন দিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলেন। শুভেন্দু ডিসেম্বর-ধামাকা নিয়ে কয়েকদিন আগে দিনক্ষণ ঘোষণা করেছিলেন। আর তার প্রেক্ষিতে দিল্লিতে দিলীপ ঘোষ বলেছিলেন আজকের দিনটি ইতিহাসে কোনও বিশেষ কারণ গুরুত্বপূর্ণ হতেই পারে, কিন্তু রাজনীতির দিক থেকে কোনও গুরুত্ব আছে বলে মনে করি না।

দিলীপ ঘোষকে একহাত নেন শুভেন্দু

দিলীপ ঘোষকে একহাত নেন শুভেন্দু

শুধু সেখানেই শেষ নয়, তার আগে শুভেন্দুর ডিসেম্বর-সাসপেন্স নিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, আমি জানি ডিসেম্বরে গুড় হয়, নলেন গুড় হয়। যারা এসব বলছেন, তারাই এর উত্তর দিতে পারবেন। এরপর সোমবার শুভেন্দু অধিকারী হাজরার মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে নিয়েই নিজের দলেরই বরিষ্ঠ নেতা দিলীপ ঘোষকে একহাত নেন।

মুখ বুজে কটাক্ষ সহ্য করার পাত্র নন দিলীপ

মুখ বুজে কটাক্ষ সহ্য করার পাত্র নন দিলীপ

মমতা-গড়ে দাঁড়িয়ে ডিসেম্বর ধামাকার তারিখ নিয়ে সাফাই গেয়েই তিনি বলেন, "আমি মর্নিংওয়াকে বেরিয়ে বাইট দিই না। আমি কোনও গিমিক করার জন্য স্টেটমেন্ট করি না।" শুভেন্দুর কাছ ঠেকে এই ঠেস খেয়ে দিলীপ ঘোষ ছেড়ে দেবেন তা হয় নাকি। ২৪ ঘণ্টার মধ্যেই তিনি জবাব দেন শুভেন্দুকে। যোগ্য জবাব দিয়ে তিনি বুঝিয়ে দেন, তিনি মুখ বুজে কটাক্ষ সহ্য করার পাত্র নন।

শুভেন্দুকে দিলীপ ঘোষের কড়া জবাব

শুভেন্দুকে দিলীপ ঘোষের কড়া জবাব

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমি মর্নিংওয়াকে গিয়ে বেরিয়ে যাইতাই মন্তব্য করি না, উল্টোপাল্টা বাইট দিই না। আর মর্নিংওয়াকে বেরোতে গেলে দম থাকা চাই। এর ফলেই শুরু হয়ে নতুন বিতর্ক। বিজেপিতে কে বেশি পাওয়ারফুল। শুভেন্দু অধিকারী নাকি দিলীপ ঘোষ? বঙ্গ বিজেপিতে কে আসল মুখ সেই লড়াইয়ে আবার নতুন করে যে ফিরে এলেন দিলীপ ঘোষ, তা নিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+