Year Ender 2023: ২০২৩-এ সক্রিয় আরবিআই! বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ
Year Ender 2023: ২০২৩-এ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সারা ভারতে। ঘটনাবহুল ছিল দেশের অর্থনৈতিক ক্ষেত্রও। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যা শিরোনাম পর্যন্ত হয়েছে।
ভারতের শীর্ষ ব্যাঙ্কের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি একবার দেখে নেওয়া যাক-

- আর্থিক সিদ্ধান্ত
আরবিআই ২০২২ ক্যালেন্ডার বছরে রেপো রেট ২৬৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছিল। ২০২২-২৩ আর্থিক বছরে রেপো রেট বাড়িয়েছিল ২৯০ বেসিস পয়েন্ট। অন্যদিকে ২০২৩-এর ফেব্রুয়ারিতে রেপোরেট বাড়ে মাত্র ২৫ বেসিস পয়েন্ট। তারপর থেকে টানা চারবার রেপো রেট অপরিবর্তিত রেখেছে আরবিআই।
রেপো রেট বৃদ্ধি ছাড়াও আরবিআই ইউপিআই, ব্যাঙ্ক লিকুইডিটি, ফ্রিকশনলেস ক্রেডিট এবং এমএসএমই-সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে।
- ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত
আরবিআই ২০২৩-এ যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত। গত ১৯ মে আরবিআই নির্দেশ জারি করে, ২ হাজার টাকার নোট বাজার থেকে প্রত্যাহার করার কথা জানায়। এজন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় সাধারণ মানুষকে। পরে এই তারিখ আরও বাড়ানো হয়।
- ফিনটেকের জন্য ক্রসবর্ডার পেমেন্ট গাইডলাইনস
আরবিআই পেমেন্ট এগ্রিগেটর ক্রস বর্ডার লাইসেন্সগুলির জন্য নিয়ম করেছে, যা ক্রস-বর্ডার পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির জন্য বাধ্যতামূলক। আবেদনকারীরা আমদানি, রপ্তানি বা উভয়ের জন্য অর্থপ্রদানের সুবিধা বেছে নিতে পারে।
- ভোক্তা ঋণ নিয়ে আরবিআই
আরবিআই-এর তরফে এনবিএফসিকে অতিরিক্ত ২৫ শতাংশ পয়েন্ট দ্বারা ভোক্তা ক্রেডিট এবং ব্যাঙ্ক ক্রেডিট সম্পর্কিত ওজন বাড়াতে নিয়ন্ত্রক ব্যবস্থা জারি করেছে। আরবিআই ঋণের এক্সপোজারের ঝুঁকির ওজন ১২৫ শতাংশ বাড়ানোর নির্দেশ দিয়েছে। এর আগে যা ছিল ১০০ শতাংশ। তবে আবাসন ঋণ, শিক্ষা ঋণ, যানবাহন ঋণ, স্বর্ণ ঋণের মতো বিভাগগুলি আরবিআই-এর পদক্ষেপের ফলে প্রভাবিত হবে না।
- ক্রেডিট অ্যাক্সেস সহজ করতে আরবিআই-এর পদক্ষেপ
আরবিআই গত ১৭ অগাস্ট পাবলিক টেক প্ল্যাটফর্ম ফর ফ্রিকশনলেস ক্রেডিট পলিসি চালু করেছে। এই পদক্ষেপ ঋণদাতাদের ক্রেডিট বা ঋণের অ্যাক্সেস ত্বরান্বিত করতে ডিজিটাল তথ্য দেওয়ার করেছে। এই বছরের পদক্ষেপে চারটি রাজ্য মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্নাটক ও গুজরাতের দুগ্ধ চাষীদের সুবিধা দিয়েছে। এই প্ল্যাটফর্ম দ্রুত ঋণ বিতরণে সাহায্য করবে।
পাবলিক টেক প্ল্যাটফর্ম অন্য জিনিসের মধ্যে আধার কেওয়াইসি, প্যানের বৈধতা, আধার ই-সাইনিং, অ্যাকাউন্ট একত্রীকরণ এবং বাড়ি/ সম্পত্তির অনুসন্ধানের মতো পরিষেবাগুলির সঙ্গে সংযোগের সুবিধা দেবে।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications