Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাইকপ্রেমীদের সুখবর শোনাল yamaha! লঞ্চ করল YZF-R15 V4, YZF-R15M এবং Aerox 155 Maxi Scooter

বিশ্বের বৃহত্তম বাইক প্রস্তুতকারী সংস্থা Yamaha। মূলত রেসিং বাইক তৈরির জন্যে নাম রয়েছে এই সংস্থার। ধীরে ধীরে ভারতের মাটিতে নিজেদের মাটি শক্ত করেছে এই বাইক প্রস্তুতকারী সংস্থা। ভারতের টু-হুইলার বাজারে একের পর এক বাইক লঞ্চ

বিশ্বের বৃহত্তম বাইক প্রস্তুতকারী সংস্থা Yamaha। মূলত রেসিং বাইক তৈরির জন্যে নাম রয়েছে এই সংস্থার। ধীরে ধীরে ভারতের মাটিতে নিজেদের মাটি শক্ত করেছে এই বাইক প্রস্তুতকারী সংস্থা।

ভারতের টু-হুইলার বাজারে একের পর এক বাইক লঞ্চ করেছে India Yamaha Motor। বাইকপ্রেমীদের কাছে সেই সমস্ত বাইকগুলি যথেষ্ট জনপ্রিয় হয়েছে। সামনেই উৎসবের মরশুম। আর সেই মরশুমকে সামনে রেখে একের পর এক বাইক লঞ্চ করল সংস্থা।

YZF-R15 V4, YZF-R15M এবং Aerox 155 Maxi Scooter একসঙ্গে তিনটি বাইক-স্কুটার বাজারে নিয়ে আসল সংস্থা। দীর্ঘদিন ধরে বাইকপ্রেমীদের নজর ছিল এই বাইকগুলির উপর। অবশেষে উৎসবের মরশুমে ভারতের বাজারে তিন-তিনটি বাইক-স্কুটার নিয়ে এসে কার্যত ধামাকা ফেলে দিল Yamaha।

শুধু তাই নয়, R15M Monster Energy Yamaha MotoGP Edition লঞ্চ করেছে। এতে ফুয়েল ট্যাঙ্ক, ফ্রন্ট মন্ড গার্ড এবং রিয়র সাইড প্যানেলের সঙ্গে MotoGP এর ব্র্যান্ডিং দেখা যাবে।

কত টাকা থেকে শুরু হচ্ছে এই দাম!

কত টাকা থেকে শুরু হচ্ছে এই দাম!

বাইকপ্রেমীদের সবসময়ের পছন্দের বাইকগুলির মধ্যে থাকে Yamaha। সংস্থার তৈরি একাধিকবাইক বাজাজ কিংবা হিরোর তৈরি বাইককেও প্রতিযোগিতার বাজারে ফেলে দিয়েছে। 2021 YZF-R15 আরও একবার বাইকপ্রেমীদের নজর কাড়বে বলে আশা সংস্থার। 2021 YZF-R15 বাইকটির এক্স-শোরুমের দাম 1,67,800 টাকা। (দিল্লি)।

2021 YZF-R15 ইঞ্জিন

2021 YZF-R15 ইঞ্জিন

যাত্রী সাচ্ছন্দের কথা মাথায় রেখে Yamaha এই বাইকগুলি তৈরি করা হয়েছে। 2021 YZF-R15 বাইকটিতে রয়েছে 155cc, 4-stroke, liquid-cooled, SOHC, 4-valve ইঞ্জিন, যা 10,000rpm পর 18.4 PS শক্তি তৈরি করে। এবং 7,500rpm পর 14.2 Nm টর্ক জেনারেট করতে পারে। এতে 6-স্পিড গিয়ারবক্স রয়েছে।

YZF-R15 V4 খাস ফিচার

YZF-R15 V4 খাস ফিচার

YZF-R15 V4 দারুণ কয়েকটি ফিচার দেওয়া রয়েছে। অপসাইট ডাউন ফ্রন্ট ফর্ক, traction কণ্ট্রল সিস্টেম। quick shifter (YZF-R15 V4-Racing blue colour & YZF-R15M), ব্লুটুথ কানেকটিভিটি, ইমাহা মোটরসাইকেল কানেক্ট, নয়া এলসিডি ইন্সট্রমেন্ট ক্লস্টর (গিয়র শিফট ইনডিকেটর, track and street mode) , new windscreen, new drl এবং redesigned taillamp ব্যবহার করা হয়েছে।

Aerox 155 Maxi Scooter

Aerox 155 Maxi Scooter

ইমাহা ভারতের বাজারে দুটি স্কুটার লঞ্চ করেছে। মঙ্গলবার স্পোর্টস ম্যাক্স স্কুটার Aerox 155 প্রকাশ্যে নিয়ে এসেছে। এই স্কুটারের দাম 1,29,000 টাকা। এতে 155cc, সিঙ্গল সিলিন্ডার লিংকিড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। স্কুটারে অত্যাধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। ফ্রণ্টে ডিস্ক ব্রেক, রিয়র ড্রাম ব্রেক, ABS, অ্যাপের মাধ্যমে কানেক্ট করা যেতে পারে। স্মার্টফোন সাপোর্ট রয়েছে। 5.5 এর একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, এই স্কুটার যে কোনও বাইক প্রস্তুতকারী সংস্থার তৈরি স্কুটারকেও পিছণে ফেলে দেবে।

Aerox 155 Maxi Scooter উল্লেখযোগ্য তথ্য

Aerox 155 Maxi Scooter উল্লেখযোগ্য তথ্য

155cc Fi LC4V, VVA এর পাশাপাশি liquid-cooled engine ব্যবহার করা হয়েছে

সিঙ্গল চ্যানেল ABS

বাইডর 140mm রিয়র টায়ার

ব্লুটুথের সঙ্গে ইয়মাহা মোটর সাইকেল কানেক্ট

এলসিডি ক্লাস্টার সহ একাধিক অত্যাধুনিক সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+