PM Kisan FPO Yojana: কৃষকদের ১৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা মোদী সরকারের, যেভাবে আবেদন করতে হবে
PM Kisan FPO Yojana: কৃষকদের ১৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা মোদী সরকারের, যেভাবে আবেদন করতে হবে
কেন্দ্রীয় সরকার কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করছে। কৃষকদের সাহায্য করতে নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রের মোদী সরকার। পাশাপাশি তাদের আয় বাড়াতেই নতুন বিল আনার প্রস্তুতি নিচ্ছে বলেই সূত্রের খবর। অন্যদিকে সরকার কৃষকদের বড় উপহার দিতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের (PM Kisan scheme) অধীনে।

কীভাবে ১৫ লক্ষ টাকা পাওয়া যাবে
সরকার পিএম কিষাণ এফপিও স্কিম শুরু করেছে। এই প্রকল্পের আওতায় কৃষিজপণ্য উৎপাদনকারী সংস্থাকে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। নতুন কৃষি ব্যবসা শুরু শুরু করতে সারা দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা নিতে গেলে ১১ জন কৃষককে একসঙ্গে একটি সংস্থা গঠন করতে হবে। এটি কৃষকদের জন্য কৃষি সরঞ্জাম বা সার, বীজ কিংবা ওষুধ কেনা অনেক সহজ করে দেবে।

এই স্কিমের উদ্দেশ্য
সরকার ধারাবাহিকভাবে এমন একটি প্রকল্প উপস্থাপন করছে যাতে কৃষকরা এর থেকে সরাসরি সুবিধা পায়। এই প্রকল্পটি শুধুমাত্র কৃষকদের সরাসরি সুবিধা দেওয়ার জন্যই শুরু করা হয়েছে। এর জন্য কৃষকদের কোনও দালাল কিংবা মহাজনদের কাছে যেতে হবে না। এই স্কিমের আওতায় কৃষকদের তিন বছরে কিস্তিতে টাকা দেওয়া হবে। ২০২৪ সালের মধ্যে এই প্রকল্পে সরকার ৬৮৮৫ কোটি টাকা খরচ করবে বলে জানা গিয়েছে।

কীভাবে আবেদন
পিএম কিষাণ এফপিও স্কিমের সুবিধা পেতে গেলে কৃষকদের বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। এব্যাপারে সরকার এখনও নিবন্ধন প্রক্রিয়া শুরু করেনি। নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গেলে সংস্থা তৈরি করে কৃষকরা আবেদন করতে পারবেন। সরকারের তরফে জানানো হয়েছে, শীঘ্রই এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে।

মূল প্রকল্পটি চালু হয়েছে ২০১৮ সালে
২০১৮ সালে পিএম কিষাণের মূল প্রকল্পটি চালু করা হয়েছে। বিভিন্ন রাজ্যে চালু হয়েছে প্রধানমন্ত্রী তিষাম সম্মাম নিধি প্রকল্প। এই প্রকল্পের আওতায় তৃষকদের বছরে তিনটি কিস্তিতে আর্থিক সাহায্য দেওয়া হয়। এখনও পর্যন্ত সাহায্যের পরিমাণ বছরে ছয় হাজার টাকা থাকলেও, তা বাড়িতে ১২ হাজার টাকা করা হতে পারে বলে সূত্রের খবর। ফলে আগামী দিনে তিন কিস্তিতে দুহাজার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা পড়ার বদলে ৪ হাজার টাকা করে জমা হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই প্রকল্পে সুবিধা নেওয়ার জন্য প্রথমে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নারে গিয়ে নিউ ফার্মার্স রেজিস্ট্রেশন-এ গিয়ে ক্লিক করে নাম নথিভুক্ত করতে হবে।












Click it and Unblock the Notifications