Gas Aadhaar Link: গ্যাস-আধার লিঙ্ক করলেই নেওয়া হচ্ছে ৪০ টাকা! এক্ষেত্রে কী করবেন? কোথায় জানাবেন?
Gas Aadhaar Link: নতুন নিয়ম অনুযায়ী গ্যাসে ভর্তুকি পেতে হলে আধার যোগ বাধ্যতামূলক। আর তা করাতে বিভিন্ন জায়গাতে সম্প্রতি শুরু হয়েছে আধার যোগের কাজ। আর তা করতে গিয়ে নানাভাবে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কিছু জায়গায় আধার যোগের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে উঠছে অভিযোগ।
আর সেই ছবি এবার ধরা পড়ল উখরা গ্রামের নতুন হাটতলা এলাকায়। চার পাঁচ দিন ধরে নতুন হাটতলায় একটি দোকানের বাইরে উজ্জ্বালা গ্যাসের ভর্তুকির জন্য আধার যোগের (Gas Aadhaar Link) কাজ চলছিল। আর তা অস্থায়ী ক্যাম্প করে আধার যোগের কাজ করা হচ্ছিল।

আর ওই ক্যাম্পেই প্রতি গ্রাহকের কাছ থেকে আধার যোগের (Gas Aadhaar Link) নামে ৪০ টাকা করে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। টাকা নিলেও কোন রসিদ দেওয়া হচ্ছে না। আর তাতেই সন্দেহ হয় গ্রাহকদের। এরপরেই এই বিষয়ে শুরু হয় খোঁজ নেওয়া। আর তাতে গ্রাহকরা জানতে পারেন আধার লিঙ্ক এর জন্য কোন টাকা লাগে না।
এরপরই টাকা ফেরত এর দাবিতে সরব হন গ্রাহকদের একাংশ । যা নিয়ে ক্যাম্পে ছড়ায় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখরা ফাঁড়ির পুলিশ। উজ্জালা গ্যাসের ডিলার বিশ্বজিৎ মাঝি ও ডিলারের কর্মী নির্মল কুমার ঠাকুরকে আটক করে উখড়া ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। স্থানীয় গ্রাহক সীমা রুইদাস, নাসরিন খাতুনরা জানান, আধার যোগের জন্য ৪০ টাকা করে আমাদের কাছে নেওয়া হয়েছে। বিনিময়ে কোন রশিদ দেয়নি ওই ডিলার।
অভিযুক্ত আটক ডিলার বিশ্বজিৎ মাজি বলেন, ক্যাম্পটি আয়োজন করেছে একটি স্বনির্ভর গোষ্ঠী]। কেন টাকা নেওয়া হয়েছে সেটা তারাই বলতে পারবে। অন্যদিকে উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোল বলেন, ক্যাম্পে করার কথা পঞ্চায়েতকে জানানো হয়নি। আধার যোগের নামে টাকা নেওয়াটা বেআইনি, বিষয়টি ক্ষতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মিনা দেবী ।
তবে শুধু উখরা গ্রামেই নয়, গ্যাস-আধার লিঙ্ক করতে গিয়ে টাকা নেওয়ার একাধিক অভিযোগ সামনে এসেছে। সে বিষয়ে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান ওয়েল। টাকা চাইলে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। এজন্যে একটি টোল ফ্রি নম্বরও দিয়েছে ইন্ডিয়ান ওয়েল।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে-
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications