Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লোকসভা নির্বাচনের পর বিনিয়োগের সঠিক ক্ষেত্র কোনগুলি? সেগুলি বাছাইয়ের পদ্ধতিই বা কী?

বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে সরকার আপাতত স্থিতিশীল বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এই মুহূর্তে যাঁরা বিনিয়োগের মাধ্যমে পুঁজি বৃদ্ধি করতে চান, তাঁদের জন্য রয়েছে উপায়।

নতুন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পরিকাঠামো উন্নয়নের ওপরে জোর দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্মার্ট সিটি মিশনের মতো প্রকল্পের মাধ্যমে শহর ও গ্রামের পরিকাঠামো উন্নয়ন করার ভাবনা রয়েছে। বাজার বিশেষজ্ঞরা আশা করছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকার পরিকাঠামো প্রকল্পগুলিকে আরও ত্বরান্বিত করবে।

Money

  • এই মুহূর্তে পরিকাঠামো কেন্দ্রিক মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে বিনিয়োগ করা ভাল পদক্ষেপ হতে পারে। রাস্তা, সড়ক, বন্দ, শহুরে আবাসন প্রকল্প তৈরির দিকে সরকারের পদক্ষেপ বিনিয়োগ করা পুঁজিকে বৃদ্ধির দিকে নিয়ে যাবে।
  • এনডিএ সরকার আগেই সৌর শক্তি উৎপাদনের ওপরে জোর দিয়েছে। এর জন্য জাতীয় সৌর শক্তি মিশন তৈরি করা হয়েছে। এর মাধ্যমে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিনিয়োগকারীরা সৌর ছাড়াও বায়ু এবং অন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের সঙ্গে জড়িত সংস্থাগুলির দিকে নজর দিতে পারেন।
  • এছাড়া, দেশের প্রযুক্তি ক্ষেত্র সবসময়ই ভাল ফল করে আসছে। সঙ্গে রয়েছে সরকারের ডিজিটাল ইন্ডিয়া আর মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগ। ফলে এই সেক্টরে বৃদ্ধি প্রত্যাশিতই। সফটঅয়্যার ডেভেলপমেন্ট, আইটি পরিষেবা, কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই, ব্লক চেইন, সাইবার নিরাপত্তায় নিযুক্ত কোম্পানিগুলিতে বিনিয়োগ উল্লেখযোগ্য রিটার্ন দিতে পারে।
  • Sexsex: রেকর্ড উচ্চতায় শেয়ার বাজার, বিপুল অঙ্কের লাভ ঘরে তুললেন বিনিয়োগকারীরা
  • বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আর্থিক সংস্কারের ওপরে জোর দেওয়ায়, আর্থিক পরিষেবা খাত উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। এক্ষেত্রে ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা সংস্থায় বিনিয়োগ সুবিধাজনক হতে পারে।
  • এনডিএ সরকার তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে স্বাস্থ্য পরিষেবা এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিতে বিনিয়োগ করা যেতে পারে। জৈব প্রযুক্তি এবং চিকিৎসা সরঞ্জাম কোম্পানিগুলিতে বিনিয়োগও ভাল সিদ্ধান্ত হতে পারে।
  • ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হল কৃষি। কেন্দ্রীয় সরকারও কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে। এই পরিস্থিতিতে খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি রাসায়নিক কোম্পানিগুলিতে বিনিয়োগ করা যেতে পারে।
  • ভারতের মতো দেশে ভোগ্যপণ্য এবং খুচরো খাতে বৃদ্ধি ক্রমবর্ধমান। সামনের দিনগুলিতে যা আরও বাড়বে। সেই কারণে ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানিগুলিতে বিনিয়োগ করা সুবিধাজনক হতে পারে।
  • এখানে যেসব সেক্টরগুলির কথা উল্লেখ করা হল, বর্তমানে সেগুলিতে চাহিদা রয়েছে। তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে এব্যাপারে খতিয়ে দেখতে হবে এবং আর্থিক তথা বিনিয়োগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+