Sensex: রেকর্ড উচ্চতায় শেয়ার বাজার, বিপুল অঙ্কের লাভ ঘরে তুললেন বিনিয়োগকারীরা
রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল শেয়ার বাজার। আজ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ। ইতিমধ্যেই অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নিয়েছেন চন্দ্রবাবু নাইডু। ওড়িশার মুখ্যমন্ত্রী পদে শপথও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তার মধ্যেই শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে।
বাজার খোলার পরে একটু স্লো চলছিল শেয়ার বাজার। কিন্তু বেলা বাড়তেই একাধিক শেয়ারের দর হু হু করে চড়তে শুরু করে। ৩০টি কোম্পানির শেয়ারের দরই রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। ৭৬,৯৬৮তে পৌঁছে গিয়েছিল সেনসেক্স। অন্যদিকে নিফটিতেও দর বাড়তে শুরু করে একাধিক শেয়ারের।

একাধিক শেয়ারের দর হু হু করে চড়েছে। HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, লার্সেন টুব্র, ভারতী এয়ারটেল, বাজাজ ফিনান্স সহ একাধিক কোম্পানির শেয়ারের দর রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। এছাড়াও প্রায় ১৮৭টি কোম্পানির শেয়ারের দর গত ৫২ সপ্তাহের মধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। আভাস ফিনান্সারস, আদিত্য বিড়লা সানলাইফ AMC, অশোক লে ল্যান্ড, বিএএসএফ ইন্ডিয়া, ভারত ফোর্ড এয়ারটেল, CIE ইন্ডিয়া, ডিক্সন, ফিনলেক্স কেবলস এগুলির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে।
এক্সিট পোলের পরের দিন বাজার খুলতেই সর্বাকালীন রেকর্ড গড়েছিল শেয়ার বাজার। তারপরে আবার পড়তে শুরু করে বাজার। ফলাফল প্রকাশের দিনেও দালাল স্ট্রিটের মুখ ভার ছিল। বিপুল ক্ষতি দেখেছিলেন বিনিয়োগকারীরা। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের পরের দিন রেকর্ড গড়ে শেয়ার বাজার। একেবারে সকাল থেকে সূচক সবুজ হয়ে গিয়েছিল।
এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন কারচুপি করে শেয়ারের দর বাড়ানো হয়েছিল। বিশেষ করে আদানি গোষ্ঠীর শেয়ারের দর যেভাবে বাড়ানো হয়েছে পর পর দুদিন তাতে দুর্নীতির ছাপ স্পষ্ট। এই ঘটনার তদন্ত দাবি করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদীর সঙ্গে আদানিদের ঘনিষ্ঠতার কারণে একাধিক সরকারি প্রকল্পের বরাত পাচ্ছে আদানি গোষ্ঠী। দেশের সিংহভাগ বিমানবন্দর দিয়ে দেওয়া হয়েছে আদানিদের।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications