আদৌ কি তৈরি হবে অষ্টম বেতন কমিশন? লোকসভা নির্বাচনের আগে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের
8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা লোকসভা ভোট ঘোষণার আগেই তাদের পরবর্তী মহার্ঘভাতা ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণের খবর পেতে পারেন। অন্যদিকে, অপর একটি খবরে ধাক্কা। রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে প্রশ্ন করা হয়েছিল অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে কিনা।
কেন্দ্রীয় মন্ত্রী উত্তরে জানিয়েছেন, এই জাতীয় কোনও প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই। রাজ্যসভার সদস্য রামনাথ ঠাকুর অর্থ প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, সপ্তম বেতন কমিশনের অনুচ্ছেন ১.২২ বিবেচনা না করার এবং অনুমোদন না করার জন্য ফাইলগুলিতে কী কারণ রেকর্ড করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেছেন, সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন-ভাতা সংশোধনের অনুমোদন দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রিসভা বিষয়টি বিবেচনা করেনি।

রাজ্যসভার সদস্য আরও বলেছেন সপ্তাম বেতন কমিশনের রিপোর্টের অনুচ্ছেদ ১.২২-এ পাঁচবছর পর ফিটমেন্ট ফ্যাক্টর পর্যালোচনা করার সুপারিশ করা হয়েছে। যা কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন বৃদ্ধির পথ প্রশস্ত করে। কিন্তু সরকার তার বাস্তবায়ন এড়িয়ে যাচ্ছে।
অর্থমন্ত্রীর সামনে আরও প্রশ্ন ছিল, বেতন কমিশনের বোঝা সরকার বহন করার মতো অবস্থায় নেই বলেই কি অষ্টম বেতন কমিশন গঠন করা হচ্ছে না? বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি বলে দাবি করা সরকার কেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন পর্যালোচনা করতে অষ্টম বেতন কমিশন গঠন করছে না? জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেছেন, এ ধরনের কোনও প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই।
ক্রমবর্ধমান মুদ্রাস্পীতির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা সরকারের কাছে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি করেছেন। সাধারণভাবে কেন্দ্রীয় সরকার প্রতি ১০ বছর পর সরকারি কর্মীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন বৃদ্ধি করতে নতুন বেতন কমিশন গঠন করে। বেতন কমিশনকে রিপোর্ট ও সুপারিশ জমা দিতে আঠারো মাস মতো সময় দেওয়া হয়।
উল্লেখ করা প্রয়োজন, সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৪ সালে। এর সুপারিশ কার্যকর করা হয় ২০১৬ সাল থেকে।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান











Click it and Unblock the Notifications