Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Union Budget: লেনদেনে প্যান কার্ডের প্রয়োজনীয়তা শেষ হচ্ছে? বাজেটে আধার নিয়ে বড় ঘোষণা!

সামনেই আর্থিক বাজেট। আর সেই বাজেটে একাধিক ঘোষণা করতে পারে মোদী সরকার। অন্তত লোকসভা নির্বাচনের আগে আগামী বাজেট জনমুখী হবে বলেই মনে করা হচ্ছে। আর এর মধ্যে প্যান কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে সরকার।

Union Budget 2023: সামনেই আর্থিক বাজেট। আর সেই বাজেটে একাধিক ঘোষণা করতে পারে মোদী সরকার। অন্তত লোকসভা নির্বাচনের আগে আগামী বাজেট জনমুখী হবে বলেই মনে করা হচ্ছে। আর এর মধ্যে প্যান কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে সরকার।

কিছুটা হলেও কমতে পারে প্যান কার্ডের (PAN Card) প্রয়োজনীয়তা। আধার কার্ড থাকলেই টাকা লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজনীয়তা (PAN Card For Transaction With Aadhaar Card) শেষ হতে পারে। তবে, এটি শুধুমাত্র কয়েকটি আর্থিক লেনদেনের জন্য করা হবে। এমনটাই জানা যাচ্ছে।

প্যান কার্ড নিয়ে এখন কি নিয়ম

প্যান কার্ড নিয়ে এখন কি নিয়ম

ব্যাঙ্ক গুলি সরকারের কাছে এমনই প্রস্তাব রেখেছে বলে জানা যাচ্ছে। ব্যাঙ্কগুলি বলছে যে অ্যাকাউন্টগুলি যেহেতু আধারের সঙ্গে ইতিমধ্যে লিঙ্ক করা হয়েছে, তাই প্যানের প্রয়োজন নেই। এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, এই বিষয়ে আলোচনা চলছে। বাজেটের আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও দাবি ওই আধিকারিকের। যদি প্যান কার্ড না দেওয়া হয় তাহলে আয়করের ধারা 206AA- অনুসারে লেনদেনের উপর ২০ শতাংশ পর্যন্ত কর নেওয়া হবে। প্রযোজ্য হার তা সে যাই থাকুক এই কর নেওয়া হবে। আধিকারিক জানাচ্ছেন, কিছু ঋণদাতা আয়কর আইনে সংশোধনের পরামর্শ দিয়েছেন, কারণ ব্যাংক থেকে ঋণ নিয়েও কিছু সমস্যা দেখা দিচ্ছে।

 প্যান কার্ডের প্রয়োজন ফুরবে?

প্যান কার্ডের প্রয়োজন ফুরবে?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যে সমস্ত ব্যাঙ্ক তাঁদের গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করা হয়েছে। এমনকি দেশের বড় একটা অংশের মানুষ প্যান (Aadhaar Link With PAN) কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিয়েছেন। আয়করের 139A (5E) ধারা অনুযায়ী, কিছু লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ডের ক্ষেত্রে এখন আধার প্রয়োজন হচ্ছে। ওই রিপোর্টে এক আধিকারিক জানিয়েছেন, একটি নির্দিষ্ট সময়সীমার পর প্যান কার্ডের প্রয়োজনীয়তা হারাবে। ফলে প্যান কার্ডের মাধ্যমে লেনদেনেরও আর প্রয়োজন নেই বলে মনে করছেন ওই আধিকারিক।

লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড কেন জরুরি

লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড কেন জরুরি

ব্যাঙ্কে লেনদেনের ক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি হয়েছিল। জালিয়াতি এবং কর না দেওয়া ঠেকাতে প্যান কার্ড লাঘু করা হয়। এই অবস্থায় বড় কোনও অ্যামাউন্ট লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজন বলে নির্দেশিকা জারি করা হয়। শুধু তাই নয়, কেউ যদি বছরে ২০টি লেনদেন করে তাহলে তাঁকে প্যান কার্ড জমা দিতে হয়। তবে বিশেষংরা বলছেন, সরকার যদি প্যান কার্ড নিয়ে এই সিদ্ধান্ত নেয় তাহলে কর দাতাদের একটা বড় সুবিধা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+