Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ট্রেনের টিকিট বুকিং থেকে ট্রেন ট্র্যাকিং সব হবে এক ক্লিকে, বিশেষ কী আছে সেই অ্যাপে

ভারতীয় রেলের জন্য এখন বিভিন্ন রকমের অ্যাপ রয়েছে। তবে তারা এমন একটি সুপার অ্যাপ নিয়ে আসছে, যেখানে এক প্ল্যাটফর্মে সব কাজ হয়ে যাবে। টিকিট বুক থেকে ট্রেনের লাইভ অবস্থান চেক করতে চাইলে তা সহজেই করা যাবে। তা করা যাবে একটি অ্যাপ দিয়ে। ফলে ফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করার হ্যাপা থাকবে না।

অর্থাৎ রেল সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য ফোনে আলাদা আলাদা আপ রাখতে হবে না। ভারতীয় রেল তার সুপার অ্যাপে সব পরিষেবা এক উইন্ডোতে আনার কাজ করছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে, একটি সুপার অ্যাপ তৈরি করছে ভারতীয় রেল।

Indian Railway Super App

ভারতীয় রেলের সুপার অ্যাপে এক ক্লিকেই সব পরিষেবা সম্পূর্ণভাবে পাওয়া যাবে। জানা গিয়েছে, রেল তার সুপার অ্যাপের অধীনে বিভিন্ন অ্যাপ আনার চেষ্টা করছে। বর্তমানে রেলের ডজন ডজন অ্যাপ রয়েছে, যেখান থেকে সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

যেমন কোনও অভিযোগ কিংবা পরামর্শের জন্য অ্যাপ রয়েছে, আবার অসংরক্ষিত টিকিট বুকিংয়ের জন্য ইউটিএস অ্যাপ রয়েছে। ট্রেনের অবস্থান জানার জন্য ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেম, জরুরি সাহায্যের জন্য রেল মাডাড, ট্রেনের বুকিং এবং বাতিল করার জন্য আইআরসিটিসি কানেক্ট, ট্রেনে খাবার বুকিংয়ের জন্য রয়েছে অ্যাপ।

এইসব অ্যাপের সাহায্যে রেলের বিভিন্ন পরিষেবা সম্পর্কে তথ্য ও সুবিধা পাওয়া যায়। তবে সবই রয়েছে আলাদা, আলাদা। তবে খুব শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। রেলের সুপার অ্যাপের সাহায্যে একটি অ্যাপে রেল সংক্রান্ত সব পরিষেবা পাওয়া যাবে।

রেলের আইটি সিস্টেম ইউনিট ক্রিস এই সুপার অ্যাপ তৈরি করছে। এই অ্যাপটি তৈরি করতে প্রায় তিন বছর সময় লাগতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও এই কাজে প্রায় একশো কোটি টাকা খরচ হতে পারে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+