Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নো ক্লেম বোনাস! গাড়ি বিমার প্রিমিয়াম কমানোর আশ্চর্যজনক উপায় রয়েছে হাতের মধ্যে

যে কোনও গাড়িই হোক না কেন, দেশে গাড়ি বিমা বাধ্যতামূলক। নতুন গাড়ি কেনার সময় সবাই বিমা করে থাকেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর যখন বিমার নবীকরণের সময় আসে, সেই সময় অনেকেই বিষয়টিকে অপ্রয়োজনীয় বলে বর্ণনা করে থাকেন। যদিও তাকে সেই কাজ করতেই হয়।

যদি সেই গাড়ির মালিক নো ক্লেম বোনাস সম্পর্কে জানেন, তাহলে গাড়ি বিমার পলিসি পুনর্নবীকরণ করাতে সেরকম দ্বিধা করবোন না। নো ক্লেম বোনাস হল পুরস্কারের অন্য রূপ। সাধারণত নিরাপদে গাড়ি চালাসে পলিসির সময়কালে কোনও গাড়িই দুর্ঘটনায় পড়ে না। সেক্ষেত্রে ক্ষতিপূরণের দাবিও থাকে না। এর জন্যই নো ক্লেম বোনাস। বিমা কোম্পানিগুলি এক্ষেত্রে পরের বছরের জন্য পলিসি প্রিমিয়ামে ডিসকাউন্ট অফার করে।

car insurance premium

কোনও কোনও ক্ষেত্রে গাড়ির বিমায় ৫০ শতাংশ ছাড়ের অফারও দেওয়া হয়, যদি বছরের পর বছর ধরে ক্ষতিপূরণের দাবি না থাকে। সেটাই গাড়ির মালিকে বড় সঞ্চয়। অর্থাৎ কম খরচে বিমার কভারেজ পাওয়া সুবিধা। নো ক্লেম বোনাসের কারণে প্রতিবছর বিমা প্রিমিয়াম হ্রাস হয়। একনজরে দেখে নেওয়া যাক,

১ বছরের জন্য ২০ শতাংশ, ২ বছরের জন্য ২৫ শতাংশ, ৩ বছরের জন্য ৩৫ শতাংশ, ৪ বছরের জন্য ৪৫ শতাংশ ও ৫ বছরের জন্য পঞ্চাশ শতাংশ বোনাস পাওয়ার রাস্তা রয়েছে।

বিমা কোম্পানিগুলি মোটরগাড়ির অটো বিমা কভারেজ দিয়ে বড় ঝুঁকি নিয়ে থাকে। ক্ষতিপূরণের ক্ষেত্রে যে দাবিই হোক না কেন বিমা কোম্পানিগুলিকে বড় পরিমাণ অর্থ সেক্ষেত্রে দিতে হয়। গাড়ি নিরাপদে চললে সেই ক্ষতিপূরণ দিতে হয় না। সেই কারণে নো ক্লেম বোনাস দিয়ে বিমা কোম্পানিগুলি গাড়ির মালিককে আকৃষ্ট করে। পলিসি হোল্ডারদের সময়ে সময়ে দাবি করা থেকে বিরত করতে বিমা কোম্পানিগুলি নো ক্লেম বোনাস দিয়ে থাকে।

গাড়ির প্রিমিয়াম থেকে নো ক্লেম বোনাস কেটে নেওয়া হলে প্রিমিয়ামের পরিমাণ কম হয়। অনেকের পক্ষেই কম প্রিমিয়াম সুবিধাজনক। তাই একজন ভাল ড্রাইভারের ক্ষেত্রে ছোটখাটো ক্ষতিপূরণ চাওয়া এড়িয়ে যাওয়াই ভাল। যা এনসিবি অর্থাৎ নো ক্লেম বোনাস তৈরি করতে সাহায্য করে। যা কয়েক বছরের মধ্যে বিমার পলিসিকে অর্ধেক করে দিতেও সাহায্য করে।

গাড়ির বিমান সব থেকে বড় ব্যাপার হল এই বোনাস হস্তান্তরযোগ্য নয়। যদি কেউ পুরনো গাড়ি বিক্রি করে একটি নতুন গাড়ি কিনে থাকেন, তাহলে বোনাস স্থানান্তরিত হয়। সেক্ষেত্রে নতুন গাড়ি কেনার সময় সেই গাড়ি বিমার পলিসি এবং অর্জিত বোনাস যাতে আগের নামেই স্থানান্তরিত হয়, তা দেখতে হবে। সেক্ষেত্রে কম হারে গাড়ির বিমার কভারেজ পাওয়া যাবে।

তবে তৃতীয় পক্ষের গাড়ি বিমা প্ল্যানে বোনাসের দাবি বৈধ নয়। এনসিবির সুবিধাগুলি শুধুমাত্র সম্পূর্ণ কভার প্ল্যানে পাওয়া যায়। কেউ যদি তৃতীয় পক্ষের অটো বিমা চান, তাহলে নো ক্লেম বোনাসের সুবিধা থাকে না। আর কেউ যদি সময়মতো বিমা পুনর্নবীকরণ না করেন, তাহলে নো ক্লেম বোনাস শেষ হয়ে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+