Cheapest Car: প্রতি কিমিতে খরচ মাত্র ৭৫ পয়সা! মাত্র ২০০০ টাকায় বুক করুন দেশের সবথেকে সস্তা গাড়িটি

Cheapest Car: ভারতের বাজারে ইলেকট্রিক বাইকের কিংবা গাড়ির চাহিদা বাড়ছে। ইতিমধ্যে বহু বড় সংস্থা ই-ভেইক্যালে নজর দিয়েছে। এমনকি বেশ কয়েকটি স্টার্টআপও ধীরে ধীরে বৈদুতিন গাড়ি তৈরিতে নজর দিয়েছে।

আর সেই সমস্ত সংস্থাগুলি সস্তায় কীভাবে আরও গাড়ি কিংবা টু-হইলার দেওয়া যায় সে পরিকল্পনা করছে। সম্প্রতি ভারতের বাজারে এমন একটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে যা একটা ALTO এর দামের থেকেও কম। সংস্থার দাবি, এটাই নাকি সবথেকে সস্তার (Cheapest Car) ইলেকট্রিক গাড়ি।

PMV EAS electric car

  • Cheapest Car:

মুম্বইয়ের ইভি নির্মাণ সংস্থা PMV Electric একেবারে নতুন একটি ইলেকট্রিক গাড়ি ভারতের বাজারে লঞ্চ করেছে। এই ইলেকট্রিক গাড়িটির মডেল হল PMV Eas-E। আর দাম (Cheapest Car)? শুনলে রীতিমত চমকে উঠবেন। PMV Electric এর দাবি ভারতের বাজারেই নয়, বিদেশ থেকেও এই গাড়ি কেনার জন্যে অর্ডার আসছে। এই গাড়ি কিনতে ইতিমধ্যে ৬০০০ এরও বেশি অর্ডার হয়েছে বলেও দাবি সংস্থার। চলতি বছর পরথাত ২০২৩ সালের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে এই গাড়িটির ডেলিভারি শুরু হবে।

  • Cheapest Car: রেঞ্জ শুনলে চমকে যাবেন

PMV Eas-E এ 48V লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি 15A ভোল্ট সকেট থেকে চার্জ করা যাবে। আর তা করতে ৪ ঘণ্টা মাত্র সময় লাগবে বলে জানানো হয়েছে। ফুল চার্জে এই ইলেকট্রিক গাড়িটি ২০০ কিলোমিটার পর্যন্ত মাইলেক দেবেও। PMV Electric এর দাবি, এই গাড়ি অর্থাৎ PMV Eas-E চালাতে প্রতি কিলোমিটারে (Cheapest Car) খরচ হবে মাত্র ৭৫ পয়সা। গাড়িটির টপ স্পিড প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার।

PMV EAS electric car

  • Cheapest Car: জানেন কি ফিচার আছে?

গাড়িটি দেখতে খুবই ছোট! তবে স্পোর্টস লুক। PMV Electric এর তরফে PMV Eas-E গাড়িটিতে একাধিক অ্যাডভান্সড ফিচার যুক্ত করা হয়েছে। গাড়িটিতে ব্যবহৃত হেডলাইট, টেল লাইট এবং সমস্ত লাইটিং এলইডি ব্যবহার করা হয়েছে। এছাড়াও গাড়িটিতে এলসিডি ইন্সট্রুমেন্ট, নেভিগেশন, ব্লুটুথ কানেকটিভিটি, স্মার্টফোন কানেকটিভিটি রয়েছে। এছাড়াও সস্তার গাড়িটিতে (Cheapest Car) অটোমেটিক একাধিক ব্যবস্থা থাকবে গাড়িটিতে।

  • Cheapest Car: দাম কত জানেন?

এবার আসা যাক দামে! PMV Electric এর তাঁদের তৈরি এই PMV Eas-E গাড়িটি সবথেকে সস্তার। এমনকি অল্টোর দামের (Cheapest Car) থেকেও। কীভাবে? গাড়িটির দাম মাত্র 4.79 লাখ টাকা (এক্স-শোরুম)। বর্তমানে অল্টো 10 VXi ভেরিয়েন্টের দাম 5.06 লাখ টাকা (এক্স-শোরুম)। তবে এই গাড়িটি সম্পূর্ণ ইলেকট্রিক। সংস্থার তরফে অফারও রয়েছে। মায়ত্র ২০০০ টাকা আগাম বুকিং করা যাবে গাড়িটির জন্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+