একেই বলে সত্যিই জলের দর, কিন্তু কীভাবে এত সস্তায় টেসলা ইলেকট্রিক গাড়ি বিক্রি করবে? রইল মাস্কের বড় প্ল্যান
Cheapest Tesla Car in India: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভারতের মাটিতেও এবার বিক্রি হতে চলেছে টেসলার ইলেকট্রিক গাড়ি (Tesla EV Car)। আমেরিকা সহ বিশ্বের একাধিক বড় শহরে রাজ করছে সংস্থার গাড়ি। দীর্ঘ সময় ধরে ভারতের মাটিতে টেসলা গাড়ি বানাতে পারে বলে রয়েছে জোর চর্চা। আর এই জল্পনার মধ্যেই ভারতের মাটিতে গাড়ি বিক্রি শুরু হবে বলে খবর। কার্যত বড় প্ল্যান কষে ফেলছে ইলন মাস্কের সংস্থা (Elon Musk's Big Plan)।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যেই ভারতের মাটিতে রিটেল ব্যবসা (Rtail Operations in India) শুরু করবে মাস্কের সংস্থা টেসলা (Tesla CEO Elon Musk)। শুধু তাই নয়, একেবারে জলের দরে ইলেকট্রিক গাড়ি বিক্রি করার পরিকল্পনা। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাত্র ২১ লাখ টাকায় ভারতের মাটিতে কেনা যাবে টেসলার (Cheapest Tesla Car in India) ইলেকট্রিক গাড়ি (EV)।

সংস্থার বার্লিনের কারখানা থেকে এই গাড়ি (Cheapest Tesla Car in India) ভারতে আমদানি করা হবে। অন্যদিকে রিটেল অপারেশনের জন্য সংস্থা ইতিমধ্যে দুটি জায়গা চূড়ান্তও করে ফেলেছে বলে দাবিও। তবে ব্যবসা শুরু সবটাই নির্ভর করছে ভারত সরকারের বেশ কিছু সিদ্ধান্তের উপর। সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ইভি কোম্পানি টেসলা ভারত সরকার শুল্ক সংক্রান্ত বিষয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর রাখছে।
Cheapest Tesla Car in India: Elon Musk জানেন Tesla নিয়ে কী প্ল্যান করেছেন
জার্মানির বার্লিনে Tesla র বিশাল প্লান্ট (Berlin plant)। আর সেখান থেকে গাড়ি (Cheapest Tesla Car in India) নিয়ে এসে ভারতে বিক্রির প্ল্যান আছে। এছাড়াও ভারতের মাটিতে আগামী এপ্রিল থেকে সংস্থা রিটেল অপারেশন শুরু করে দিতে চায় সংস্থা। এজন্য দুটি জায়গাও চূড়ান্ত করে ফেলছে।
খবর অনুযায়ী, মুম্বই'য়ের বিকেসি (Mumbai's BKC business district) এবং দিল্লির এরোসিটি (Aerocity in New Delhi) চূড়ান্ত করা হয়েছে। এই দুই শোরুম থেকেই গাড়ি বিক্রি শুরু করবে সংস্থা। এজন্য তিন থেকে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ সংস্থা করবে বলেই খবর।
তবে ভারতের মাটিতে গাড়ি তৈরি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভারত থেকে যন্ত্রাংশ ক্রয় বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, এই বছর কোম্পানি ভারত থেকে ১০০ কোটি ডলারেরও বেশি মূল্যের যন্ত্রাংশ কিনতে পারে।
কারখানা তৈরি নিয়ে চলছে আলোচনা
যা খবর, গত কয়েকদিন আগে আমেরিকায় মোদী-ইলন মাস্কের বৈঠক হয়। যেখানে কারখানা গড়া নিয়ে দীর্ঘ আলোচনা হয় বলে খবর। এরপরেই ভারতের মাটিতে নতুন করে বিনিয়োগ নিয়ে শুরু হয়েছে চর্চা। এমনকী মুম্বই'তেও কারখানা তৈরি নিয়ে আলোচনা চলছে বলে খবর।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications