Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টধারীদের এই কাজটি ৩১ মার্চের মধ্যে অবশ্য কর্তব্য! না হলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয়

Sukanya Samriddhi Yojana: যে কোনও ভারতীয়ের তাদের দশ বছরের কম বয়সী কন্যা সন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করার সুযোগ রয়েছে। এখানে বর্তমানে সুদের হার ৮.২ শতাংশ। বার্ষিক সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫০ টাকা বিনিয়োগে আয়কর আইনের ৮০সি ধারায় ছাড় পাওয়া যায়।

সময়ে সময়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প চালু করে থাকে। সেরকমই একটি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই স্কিমের অধীনে প্রতি বছর সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করে ২১ বছরে মেয়েকে কোটিপতি করতে পারেন। সেই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ৩১ মার্চের মধ্যে স্কিমের সঙ্গে সম্পর্কিত একটি কাজ অবশ্যই করতে হবে। না হলে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে।

Sukanya Samriddhi Yojana

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে একটি আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ করতে হয়। এই পরিস্থিতিতে যদি কেউ এই কাজটি এখনও না করে থাকেন, অর্থাৎ ন্যূনতম পরিমাণ বিনিয়োগ না করে থাকেন, তাহলে এই কাজই যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে।

ন্যূনতম অর্থ জমা করার জন্য ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত সময় রয়েছে। এর পরে কাজটি না করা হলে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এক্ষেত্রে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট পুনরায় খুলতে প্রতিবছর ৫০ টাকা জরিমানা দিতে হয়।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১৫ বছরের জন্য টাকা জমা করা যেতে পারে। কন্যার বয়স ২১ বছর হলে এই প্রকল্পের ম্যাচিওরিটি হয়। কন্যা সন্তানের জন্য যত ছোট বয়সে বিনিয়োগ করা যাবে, তত তাড়াতাড়ি বেশি টাকা রাখতে সক্ষম হবেন সেই কন্যার অভিভাবকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+