ফের মধ্যবিত্তের ওপর চাপ! বাড়ল রান্নার গ্যাসের দাম, জেনে নিন বিস্তারিত

ফের বাড়ল ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু বেড়েছে ২.৭১ টাকা। অন্যদিকে ভর্তুকি বিহীন গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৫৫.৫০টাকা।

ফের বাড়ল ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু বেড়েছে ২.৭১ টাকা। অন্যদিকে ভর্তুকি বিহীন গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৫৫.৫০টাকা। শনিবার মধ্যরাত থেকে এই বৃদ্ধি কার্যকর হয়েছে। কর সংক্রান্ত কারণে এবং আন্তর্জাতিক বাজারে টাকার মূল্য কমে যাওয়াতেই এই বৃদ্ধি বলে জানা গিয়েছে।

টাকার অবমূল্যায়নের জের! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, জেনে নিন বিস্তারিত

এই মূল্যবৃদ্ধির ফলে ১ জুলাই, ২০১৮ থেকে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম হয়েছে ৪৯৬.২৬ টাকা। কলকাতায় ৪৯৯.৪৮ টাকা, মুম্বইয়ে ৪৯৪.১০ টাকা এবং চেন্নাইয়ে ৪৮৪.৬৭ টাকা। (ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ওয়েবসাইট থেকে পাওয়া)

অন্যদিকে ১৪.২ কেজির ভর্তুকি বিহীন সিলিন্ডারের দাম দিল্লিতে ৭৫৪ টাকা, কলকাতায় ৭৮১.৫০ টাকা, মুম্বইয়ে ৭২৮.৫০ টাকা, চেন্নাইয়ে ৭৭০.৫০ টাকা।

তেল কোম্পানিগুলি প্রতি মাসের ১ তারিখে বিদেশি মুদ্রার রেট-সহ বিভিন্ন সূচকের নিরিখে এই দাম নির্ধারণ করে।

জিএসটি এবং ভর্তুকি বিহীন গ্যাসের দামের পরিবর্তনের জন্য এই বৃদ্ধি বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিদেশের বাজারে গ্যাসের দাম উর্ধ্বমুখী থাকায় ভর্তুকি বিহীন গ্যাসের দাম দিল্লিতে বাড়তে চলেছে সিলিন্ডার পিছু ৫৫.৫০ টাকা।

এই দাম বৃদ্ধির ফলে ভর্তুকির বাকি ৫২.৭৯ টাকা( ৫৫.৫০-২.৭১) গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। দিল্লির নিরিখে হিসেব করলে জুন মাসে যেখানে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি হিসেবে জমা হয়েছে ২০৪.৯৫ টাকা, সেখানে জুলাই মাসে জমা হবে ২৫৭.৭৪ টাকা। ফলে সাধারণ গ্রাহকের ওপর আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে।

এখন ভর্তুকির সুবিধা নেওয়া প্রত্যেক গ্রাহক বছরে ১২ টি করে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার পেয়ে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+