Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Stock Market Update: ভারতীয় শেয়ার বাজারে ধস, দিনের শুরুতেই বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা লোকসান

শুক্রবারের পরিস্থিতি সপ্তাহের শুরুতেও অব্যাহত। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স বড় পতনের মুখে পড়ে। আমেরিকায় মন্দার আশঙ্কা নিয়ে উদ্বেগের কারণে এই পরিস্থিতি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার বাজার বন্ধ হওয়ার পরে তথ্য দেখিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে জুলাই মাসে চাকরির বৃদ্ধি প্রত্যাশার থেকে বেশি মন্থর। যে কারণে অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি হয়েছে।

stock market

সোমবারেও বাজারে ধস
টানা দ্বিতীয় দিনে বাজারে পতন। আগের দিন রেকর্ড করা ৪৫৭.১৬ লক্ষ কোটি টাকা এদিন ১০.২৪ লক্ষ টাকা কমে ৪৪৬.৯২ কোটি টাকা হয়ে গিয়েছে। নিফটি ৪৭৯ পয়েন্ট হ্রাস পেয়ে ২৪,২৩৮ কোটি টাকায় পৌঁছেছে। এদিন দিনের শুরুতে সেনসেক্স ১৫৬৩ টাকা কমে ৭৯,৪১৯-এ গিয়ে দাঁড়ায়।

বাজারে ওঠা-নামা
সোমবার টাটা মোটরস, আদানি পোর্টস, এমঅ্যান্ডএম, এসবিআই, জেএসডব্লু স্টিল এবং টাইটানের মতো শেয়ারের দাম ৫.০৪ শতাংশ পর্যন্ত কমে যায়। সেনসেক্সের ৩০ টি স্টকের মধ্যে ২৮ টি এদিন দিনের শুরুতে ছিল নিম্নগামী।

দিনের শুরুতে নিফটির ৪৬ টি স্টক নিম্নগামী হয়ে লেনদেন করেছে। প্রাথমিক লেনদেন ৪.৩৭ শতাংশ পর্যন্ত কমেছে।
অন্যদিকে বিএসইতে ৮৮ টির মতো স্টক ৫২ সপ্তাহের উচ্চতায় পৌঁছেছে। আবার সোমবারের শুরুতে বিএসইতে ৪২ টি শেয়ার তাদের ৫২ সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
৩৪২১ টি স্টরের মধ্যে ৩৯৪ টি স্টক সবুজে লেনদেন করেছে। প্রায় ২৮৯ টি স্টক লালে লেনদেন করেছে। অন্যদিকে ১৩৬ টি স্টক অপরিবর্তিত রয়েছে।

কমেছে টাকার দামও
এদিন টাকার দামও সর্বকালের সর্ব নিম্ন। টাকার দাম ডলার পিছু ৮৩.৮০-তে নেমে যায়।

সেনসেক্সের পতন কেন?
মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির বৃদ্ধি প্রত্যাশার তুলনায় মন্থর। সেখানে আর্থিক মন্দার আশঙ্কা তৈরি হয়েছে। সবারই লক্ষ্য হল নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন। এছাড়াও বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

শুক্রবারেও ধস নেমেছিল বাজারে
গত শুক্রবার বাজার খোলার পরেই ব্যাঙ্কিং, অটো, আইটি ও এনার্জির স্টকগুলি নিম্নগামী হয়। বিএসই সেনসেক্স ৮১৪ পয়েন্ট কমে ৮১,০২৬-এ গিয়ে ট্রেড শুরু করে। অন্যদিকে নিফটি ৫০.২৮২ পয়েন্ট কমে ২৪,৭২৮-এ গিয়ে দাঁড়ায়। নিমেষে বাজার থেকে হারিয়ে যায় ৪.২৬ কোটি টাকা। বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন ৪.২৬ লক্ষ কোটি টাকা কমে গিয়ে দাঁড়ায় ৪৫৭.৩৬ কোটি টাকা।
শুক্রবার বাজার বন্ধ হওয়ায় সময় নিফটি ছিল ২৪৭১৭ পয়েন্টে আর সেনসেক্স ছিল ৮০৯৮২ পয়েন্টে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+