Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন কর ব্যবস্থায় সাত লক্ষ টাকা আয়ের ওপরে নেই কোনও কর! ২০২৩-এর বেশ কয়েকটি পরিবর্তন, যা ২০২৪-এ প্রভাবিত করবে

২০২৩-এর বাজেট ঘোষণায় দেশের কর ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই পরিবর্তনগুলি ২০২৩-এ ঘোষণা করা হলেও, লাগু হবে ২০২৪-২৫ অর্থ বর্ষ থেকে। ২০২৪-২৫ অর্থ বর্ষের আয়কর রিটার্ন ফাইল করার সময় যা আয়কর দাতাদের প্রভাবিত করবে।

একনজরে দেখে নেওয়া যাক আয়করে পরিবর্তনগুলি এবং ২০২৪-এ যা আয়কর দাতাদের কীভাবে প্রভাবিত করবে।

২০২৩-এ করে বেশ কয়েকটি পরিবর্তন, যা ২০২৪-এ প্রভাবিত করবে

A) নতুন কর ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করতে আয়করের স্ল্যাবগুলি পরিবর্তন করা হয়েছে। যেখানে বলা হয়েছে, তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। তিন লক্ষ এক টাকা থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ হারে, ছয়লক্ষ এক টাকা থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক ১০ শতাংশ হারে, নয় লক্ষ এক টাকা থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, বারো লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ হারে আর পনেরো লক্ষের ওপরে হলে ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

ফলে নতুন কর ব্যবস্থা পুরনোর থেকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই পরিবর্তন তাঁদের জন্য যাঁরা পুরনো কর ব্যবস্থায় কর সাশ্রয়ী বিনিয়োগ ও ব্যয় করতে অক্ষম।

B) আয়কর স্ল্যাবগুলির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন কর ব্যবস্থায় মৌলিক ছাড়েরক সীমা বাড়িয়ে আগের আড়াই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা করা হয়েছে। এর ফলে কেউ যদি নতুন কর ব্যবস্থা বেছে নেন, তাহলে মোট করযোগ্য একটি আর্থিক বছরে তিন লক্ষ টাকার বেশি না হলে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যমূলক নয়।

C) নতুন কর ব্যবস্থা ডিফল্ট কর ব্যবস্থায় পরিণত হয়েছে। অর্থাৎ যদি কেউ আয়কর রিটার্ন দাখিল করার সময় টিডিএসের জন্য ট্যাক্স ব্যবস্থা নির্দিষ্ট না করে তাহলে নতুন আয়কর স্ল্যাবের ভিত্তিতে আয়কর গণনা করা হবে। নতুন কর ব্যবস্থায় 80C, 80D ধারা নেই।

D) নতুন কর ব্যবস্থায় আরেকটি পরিবর্তন হল 87A অধীনে রিবেটের পরিমাণ বৃদ্ধি। আগে রিবেট ছিল ১২৫০০ টাকা। এখন তার সঙ্গে আরও ১২৫০০ টাকা যুক্ত হয়েছে মোট রিবেট ২৫ হাজার টাকা।
এর ফলে নতুন কর ব্যবস্থায় ৭ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে আইটিআর ফাইল করার সময় কোনও কর দিতে হবে না।

E) কেউ নতুন কর ব্যবস্থা বেছে নিলে ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যাবে। ২০২৩-২৪ আর্থিক বছরে। বেতন কিংবা পেনশনের আয়ের ওপরে ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। এর অর্থ হল সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়ের ব্যক্তিকে শূন্য কর দিতে হবে।

F) নতুন কর ব্যবস্থার অধীনে কোনও আর্থিক বছরে সাত লক্ষ টাকার বেশি আয়ে একটি প্রান্তিক কর ছাড় চালু করা হয়েছে। আগে এই ছাড় চালু ছিল যাঁদের করযোগ্য আয় ৫০ হাজার টাকার বেশি, তাঁদের জন্য। অর্থাৎ নতুন নিয়ম অনুসারে যদি কোনও ব্যক্তি আইটিআর ফাইল করার সময় নতুন কর ব্যবস্থা বেছে নেন এবং তার আয় যদি সাত লক্ষ টাকা ছাড়িয়ে যায়, তাহলে যতটা বেশি আয় হয়েছে, ততটা প্রান্তিক ছাড়ের দাবি করতে পারবেন।

G) নতুন কর ব্যবস্থায় সর্বোচ্চ সারচার্জের পরিমাণ কমানো হয়েছে। নতুন কর ব্যবস্থার অধীনে মোট করযোগ্য আয় পাঁচ কোটি টাকার বেশি হলে, ৩৭ শতাংশ থেকে সারচার্জ কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

H) নতুন কর ব্যবস্থায় আরেকটি বড় বিষয় হল বেসরকারি কর্মীদের ছুটি নগদের ওপরে কর অব্যাহতি বৃদ্ধি। এক্ষেত্রে কর ছাড়ের সীমা তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে।

I) নিয়োগ কর্তাদের থেকে ভাড়া-মুক্ত বাসস্থান প্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে নতুন নিয়ম গত ১ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে। এর ফলে একজন বেতনভুক কর্মীকে বেশি টেক হোম বেতন পেতে সাহায্য করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+