EPFO: বেসরকারি কর্মীদের জন্যে সবথেকে বড় খবর! বাড়তে পারে বেতনের উর্ধ্বসীমা

EPFO: আেসরকারি বা বেসরকারি কর্মীদের অন্যতম ভরসার জায়গা প্রভিডেন্ট ফান্ড বা পিএফ। সেই পিএফ-এর ক্ষেত্রে এবার আসতে পারে পরিবর্তন। দীর্ঘদিনের দাবি মেনে বাড়ানো হতে পারে বেতনের উর্ধ্বসীমা। ১৫ হাজার থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা করা হতে পারে বলে সূত্রের খবর।এ ব্যাপারে ইতিমধ্যেই আলোচনায় বসেছিল অছি পরিষদ।

সরকারি সূত্রে জানা যাচ্ছে, শীঘ্রই বৈঠকে বসতে পারে ইপিএফও (EPFO)।এতদিন পর্যন্ত যা নিয়ম ছিল তাতে মাসিক বেতন সর্বোচ্চ ১৫ হাজার টাকা হলে পাওয়া যেত ইপিএফও (EPFO)। কর্মীদের দাবি ছিল, বাড়িয়ে ২১ হাজার টাকা করতে হবে। কোনও সংস্থা বা প্রতিষ্ঠানে ন্যূনতম ২০ জন কর্মী থাকলেই সেখানকার কর্মীদের ইপিএফ-ওর আওতায় আনেত হয়।

EPFO

সর্বভারতীয় একাধিক শ্রমিক সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই দাবি করছে যে, বেতনের উর্ধ্বসীমা বাড়িয়ে ইএসআই-এর মতো করা হোক।

তাঁদের দাবি, ইপিএফ (EPFO) এবং ইএসআই-এর মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। নিয়ম অনুযায়ী, ইএসআইসি-র আওতায় থাকা সংস্থার ক্ষেত্রে কর্মীর সর্বোচ্চ ২১ হাজার টাকা পর্যন্ত বেসিক বেতন হলে কর্মীরা বাধ্যতামূলকভাবে ইএসআই স্বাস্থ্যবীমার অধীনে থাকেন। শ্রমিকদের দাবি, ইপিএফও-র ক্ষেত্রে মাসে বেতনের উর্ধ্বসীমা যদি বাড়ে, তাহলে অনেক বেশি শ্রমিক বা কর্মী প্রভিডেন্ট ফান্ডের (EPFO) আওতায় থাকতে পারেন।

সূত্রের খবর, সম্প্রতি ইপিএফও (EPFO) অছি পরিষদের একটি বৈঠক হয়েছে দিল্লিতে। প্রশাসনিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে। শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ইতিমধ্যেই কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাছে জানতে চেয়েছেন, পিএফ-এর ক্ষেত্রে মাসিক বেতনের উর্ধ্বসীমা নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+