Rs 2000 Note: আপনার কাছে কি এখনও ২০০০ টাকার নোট রয়েছে? তাহলে বড় আপডেট RBI-এর
Rs 2000 Note: দুই হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হয়েছে অনেক আগে। কিন্তু এখনও অনেক লোকের হাতেই য়দুই হাজার টাকার নোট রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক এব্যাপারে বড় আপডেট দিয়েছে।
আরবিআই-এর তরফে এদিন জানানো হয়েছে, ২০০০ টাকার নোটের ৯৭.৮৭ শতাংশ ফেরত এসেছে। কিন্তু বাকি অংশ অর্থাৎ ৭৫৮১ কোটি টাকা এখনও দেশের মানুষের হাতে রয়ে গিয়েছে।

- কত নোট ছিল বাজারে
আরবিআই ২০২৩-এর ১৯ মে দুই হাজার টাকার নোট প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিল। ২০২৩-এর ১৯ মে দিনের শেষে ২০০০ টাকার নোটের মোট মূল্য ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা।
- এখন কত রয়েছে
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০২৪-এর ২৪ জুন মানুষের হাতে থাকা ২০০০ টাকার নোটের মূল্য ৭৫৮১ কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ ২০০০ টাকার নোটের ৯৭.৮৭ শতাংশ ব্যাঙ্কগুলিতে ফিরে গিয়েছে।
প্রসঙ্গত ২০২৩-এর ৭ অক্টোবর পর্যন্ত দেশের সব ব্যাঙ্কের শাখায় ২০০০ টাকার নোটের জমা অথবা বিনিময়ের সুবিধা ছিল। ২০২৩-এর ১৯ মে থেকে রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট বিনিময়ের সুবিধা দিয়েছে। ব্যাঙ্ক ছাড়াও পোস্ট অফিসগুলিতেও দুই হাজার টাকার নোট জমা নেওয়া হয়েছিল।
সারা ভারতের ১৯ টি বিনিময় অফিসের মাধ্যমে নোটের বিনিময় হয়েছে। সেগুলি হল আহমেদাবাদা, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বপর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কামপুর, কলকাতা. লখনৌ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পটনা ও তিরুবনন্তপুরম।
- ২০১৬-তে নোটবন্দির পরেই বাজারে আসে
এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০১৬ সালের ৮ নভেম্বর বাজার থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে নেওয়া হয়। তারপর ২০১৬-র ১০ নভেম্বর থেকে বাজারে আসে ২০০০ টাকার নোট। কিন্তু সাত বছরের মধ্যে সেই নোটও বাজার থেকে তুলে নেওয়া হয়েছে।
-
মোদীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা, প্রায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস -
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন -
লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি -
গঙ্গা এক্সপ্রেসওয়ে: ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যা অনুঘটক হয়ে আঞ্চলিক উন্নয়নকে তরান্বিত করছে -
নির্বাচনের আগে বড় ঘোষণা নবান্নের, ৫টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য গঠিত হবে নতুন উন্নয়ন পর্ষদ -
হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ট্যাঙ্কারগুলিকে আনতে 'সেফ প্যাসেজ' দিক ইরান, আলোচনায় বিদেশমন্ত্রক -
জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে পদক্ষেপ! ইমপিচমেন্টের চিঠিতে ইতিমধ্যে সই ১৯৩ জন সাংসদের -
রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে ২ দফায়, খবর কমিশন সূত্রে -
ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাথমিক তদন্তে আমেরিকার দিকেই আঙুল -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
দেশজুড়ে এলপিজি সরবরাহ স্থিতিশীল, সব ডিস্ট্রিবিউটরের কাছে স্টক মজুত, দাবি সরকারের












Click it and Unblock the Notifications