Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Railway Rules: ট্রেনে ভ্রমণের সময় ভুল করেও কয়েকটি কাজ করা যাবে না! অন্যথায় জেল কিংবা জরিমানা

ট্রেনে ভ্রমণ করা এখনও সস্তা ও নিরাপদ হিসেবে বিবেচিত হয়। ট্রেনে কিছু মজাদার জিনিসও রয়েছে। যা নেই বাসে কিংবা অন্য যানবাহনে। কিন্তু রেলের আইন অনুযায়ী (Railway Rules) ট্রেনে সেইসব জিনিস কখনই করা উচিত নয়, যা করলে জরিমানা কিংবা জেল কিংবা উভয়ই হতে পারে।

সেই কারণে নিম্নলিখিত কয়েকটি জিনিস সম্পর্কে সচেতন হতে হবে। ট্রেনে ভ্রমণের সময় যাা এড়িয়ে চলতে হবে। অর্থাৎ ট্রেন যাত্রার সময় ভুল করে হলেও সেইসব কাজ কোনও ভাবেই করা যাবে না।

Railway Rules

ট্রেনে যাত্রার সময় ট্রেনের ছাদে বসে যাওয়া যাবে না। রেলের আইনের (Railway Rules) ১৫৬ ধারার অধীনে ৫০০ টাকা জরিমানা বা ৩ মাসের জেল হতে পারে। অপরাধ বড় হলে জেল ও জরিমানা উভয়ই হতে পারে।

যুক্তি সঙ্গত কারণ ছাড়া ট্রেনে অ্যালার্ম টানাও বেআইনি। কোনও কারণ ছাড়া এই কাজ করলে রেলের আইনের (Railway Rules) ১৪১ ধারা অনুযায়ী এক হাজার টাকা জরিমানা বা এক বছরের জেল, কিংবা উভয় শাস্তিও একসঙ্গে হতে পারে।

Railway Rules

ট্রেনে কোনও ধরনের ব্যানার কিংবা পোস্টার লাগানো যাবে না। এই কাজ রেলের দণ্ডবিধির (Railway Rules) ১৬৬ ধারার অধীনে অপরাধ। ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা কিংবা ছয়মাসের জেল কিংবা উভয় শাস্তি একসঙ্গে হতে পারে। বিচারক ইচ্ছা করলেন উভয় শাস্তি একসঙ্গে দিতে পারেন।

ময়লা ফেলতে গিয়ে ধরা পড়লে রেলের আইনের ১৪৫ ধারায় (Railway Rules) শাস্তি হতে পারে। কেননা ট্রেনে কোনও আবর্জনা ফেলা বেআইনি কাজ। অভিযুক্তের প্রথম অপরাধের জন্য ১০০ টাকা জরিমানা করা হতে পারে। আর দ্বিতীয়বার অপরাধের জন্য জরিমানার পরিমাণ বেড়ে ২৫০ টাকা হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+