Post Office Scheme: পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম,প্রতিমাসে উপার্জনের গ্যারান্টি! অ্যাকাউন্ট মাত্র হাজার টাকায়
Post Office Scheme: ভারতের বেশিরভাগ মানুষ চান, তারা আমানতের ওপরে কম সুদ পেলেও, টাকা যেন নিরাপদে থাকে। এই ধরনের সাবধানী লোকেদের জন্য পোস্ট অফিসের এই স্কিমটি খুবই ভাল। এই স্কিমে টাকা নিরাপদে যেমন রাখা যায়, অন্যদিকে ব্যাঙ্কের সুদের হারও বেশি।
ভারতের পোস্ট অফিসের সঙ্গে বিনিয়োগকারীদের আস্থার সম্পর্ক রয়েছে। যদি কেউ ৫ বছরের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে পোস্ট অফিসের মাসিক আয় স্কিম দুর্দান্ত বিকল্প। এই স্কিমে বিনিয়োগ করার পরে বিনিয়োগকারী প্রতি মাসে একটি নির্দিষ্ট আয় পাবেন, অন্যদিকে অর্থও সম্পূর্ণ নিরাপদে থাকবে। এই স্কিমটি ন্যাশনাল সেভিংস মান্থলি ইনকাম অ্যাকাউন্ট নামেও পরিচিত।

কোনও বিনিয়োগকারী একটি একক অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট অফিস মান্থলি সেভিংস স্কিমে সর্বনিম্ন হাজার টাকা ও সর্বাধিক ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। একটি যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়। এর অর্থ স্বামী-স্ত্রা দুজনে একসঙ্গে একটি যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
এই স্কিমটি অবসরপ্রাপ্ত কর্মী এবং প্রবীন নাগরিকদের জন্য খুবই উপকারী। একটি যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনজন বিনিয়োগ করা যায়। এই স্কিমে নাবালকের নামেও টাকা জমা করা যায়। তবে এই ধরনের অ্যাকাউন্টে ৩ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।
এই স্কিমে টাকা জমা দিতে গেলে পোস্ট অফিসের একটি আলাদা পিওএমআইএস ফর্ম পূরণ করতে হয়। এই স্কিমে বিনিয়োগ করার আগে গ্রাহককে পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয়। বর্তমানে পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে সুদের হার ৭.৪ শতাংশ। যা অন্য ফিক্সড ডিপোজিট ও বিকল্পগুলির চেয়ে ভাল।পিওএমআইএস ফর্ম পূরণ করার সময় একটি পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং ২ টি পাসপোর্ট সাইজের ফটো লাগে।
পোস্ট অফিসের এই স্কিমের মেয়াদ ৫ বছরের। সময়ের আগে টাকা তুলতে গেলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। একবছরের মধ্যে টাকা তোলা যায় না। ৩ বছরের আগে টাকা তুলতে গেলে ২ শতাংশ জরিমানা দিতে হয়। ৩ থেকে ৫ বছরের মধ্যে টাকা তুলতে গেলে ১ শতাংশ জরিমানা দিতে হয়।
এই অ্যাকাউন্ট এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তরিত করা যায়। ৫ বছর মেয়াদপূর্তির পরে তা ফের বিনিয়োগ করা যেতে পারে। এখানে নমিনি রাখা যায়। আবেদনকারীর মৃত্যু হলে নমিনি টাকা পেতে পারেন। অপর একটি উল্লেখযোগ্য দিক হল এমআইএস স্কিমে টিডিএস কাটা হয় না। তবে সুদের ওপরে কর দিতে হয়।












Click it and Unblock the Notifications