Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Post Office Scheme: পোস্ট অফিসের তাক লাগানো স্কিম! একবার বিনিয়োগে সুদ থেকে লক্ষ টাকা উপার্জন

Post Office Scheme: ভারত সরকারের অধীনে পোস্ট অফিসে অনেকগুলি সঞ্চয় প্রকল্প পরিচালিত হয়। স্বল্প সঞ্চয়ের এই স্কিমগুলির মধ্যে একটি বিনিয়োগকারীদের শুধুমাত্র সুদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জনে সহায়তা করে।

পোস্ট অফিস টাইম ডিপোজিট নামে পঞ্চবার্ষিকী এই স্কিমে অর্থ নিরাপদ থাকার পাশাপাশি বড় রিটার্নও পাওয়া যায়। অর্থাৎ এটি জনপ্রিয় রিটার্ন স্কিমগুলির মধ্যে একটি। প্রত্যেকেই চান কিছু সঞ্চয় করে রাখতে। সঙ্গে নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চান। আর বিনিয়োগ থেকে রিটার্নে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম উল্লেখযোগ্য।

Post Office Time Deposit Scheme

পোস্ট অফিস টাইম ডিপোজিটের কথা উল্লেখ করতে গেলে, এটি বড় সুদের পাশাপাশি কিছু সুবিধাও দিয়ে থাকে। এই স্কিমে এখন সুদের হার ৭.৫ শতাংশ।

স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার সরকার প্রতি তিন মাস পরপর সংশোধন করে থাকে। এই বছরের পয়লা এপ্রিল থেকে পাঁচ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে সুদের হার সংশোধন করে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। তারপর থেকে তা একই রয়ে গিয়েছে।

এই সুদের হারের কারণে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমটি সেরা সঞ্চয় স্কিমগুলির মধ্যে একটি। নিশ্চিত আয়ের কারণে এই স্কিমটি বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। বিনিয়োগকারীরা বিভিন্ন মেয়াদের জন্য পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। একবছর, দুইবছর, তিনবছর এবং পাঁচ বছরের টাইম ডিপোজিট স্কিমের জন্য টাকা জমা দেওয়া যায়।

একবছরের জন্য বিনিয়োগ করলে সুদের হার ৬.৯ শতাংশ, ২ ও ৩ বছরের জন্য সুদের হার সাত শতাংশ আর পাঁচ বছরের জন্য সুদের হার ৭.৫ শতাংশ। তবে গ্রাহকের বিনিয়োগ দ্বিগুণ হতে পাঁচ বছরের বেশি সময় লাগে।

যদি পোস্ট অফিসে টাকা জমায় বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণের হিসেব দেখা যায়, তাহলে একজন গ্রাহক পাঁচবছরের জন্য যদি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি ৭.৫ শতাংশ সুদ পান। এই সময়ের মধ্যে তিনি আমানতের ওপরে ২,২৪,৯৭৪ টাকা সুদ পান। বিনিয়োগের পরিমাণ-সহ ম্যাচিওরিটিতে ৭,২৪,৯৭৪ টাকা পেয়ে থাকেন।

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে গ্রাহক আয়কর আইনের ৮০সি ধারার অধীনে কর ছাড়ের সুবিধা পেয়ে থাকেন। এক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন একহাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+