Post Office FD Rules: ম্যাচিওরিটির আগে পোস্ট অফিসের এফডি স্কিমের টাকা তুলবেন? নিয়মে বড় পরিবর্তন হয়েছে
Post Office FD Rules: পোস্ট অফিসের অনেক ধরনের সঞ্চয়ের স্কিম রয়েছে। এর মধ্যে একটি হল পোস্ট অফিস এফডি স্কিম বা টাইম ডিপোজিট স্কিম। সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রকের তরফে পোস্ট অফিসের এফডি স্কিমে বড় পরিবর্তন আনা হয়েছে। এব্যাপারে ২০২৩-এর ৭ নভেম্বর অর্থমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নতুন সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, পোস্ট অফিসের এফডি স্কিমে প্রি-ম্যাচিওর টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। যদি কেউ এই মুহূর্তে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট কিংবা টাইম ডিপোজিটে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তাহলে নিম্ননিখিত তথ্য কাজে লাগতে পারে।

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৩-এর ১০ নভেম্বরের পরে চার বছর মেয়াদের আগে পাঁচ বছরের এফডি স্কিম ভাঙানো যাবে না। পরিষ্কার করে বলতে গেলে পোস্ট অফিসের পাঁচ বছরের এফডি স্কিম সময়ের আগেই ভাঙানোর ক্ষেত্রে চার বছর মেয়াদের পরেই করা যাবে।
এছাড়াও কোনও বিনিয়োগকারী যদি একবছর, দুই বছর, তিন বছরের এফডি স্কিমে বিনিয়োগ করেন এবং বিনিয়োগের ছয়মাস থেকে একবছরের মধ্যে টাকা তুলে নেওয়ার মনস্থির করেন, তাহলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদের হারের সুবিধা পাবেন।
আর দুই বা তিন বছরের এফডি স্কিমে বিনিয়োগের এক বছর পরে টাকা তোলার ক্ষেত্রে, এফডি স্কিমের নির্দিষ্ট সুদের হারের থেকে দুই শতাংশ কম সুদ পাবেন। যিনি পাঁচ বছরের এফডি স্কিম নেবেন, তাঁর ক্ষেত্রে চার বছর পর এবং পাঁচ বছরের আগে সময়ের মধ্যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদের হারের সুবিধা পাবেন।
তবে ২০২৩-এর ১০ নভেম্বরের আগে খোলা পোস্ট অফিস এফডি স্কিমে পুরনো নিয়ম প্রযোজ্য হবে। নয় নভেম্বর পর্যন্ত খোলা পোস্ট অফিসের এফডি স্কিমের অ্যাকাউন্টগুলি থেকে পুরনো নিয়ম অনুযায়ী, ছয়মাস টাকা তোলার সুবিধা নেই।












Click it and Unblock the Notifications