Vande Sadharan Express: একেবারে জলের দরে 'বন্দে ভারতে' চড়াবে রেল! বাংলায় তৈরি হচ্ছে সেই ইঞ্জিন

Vande Sadharan Express: ইতিমধ্যে ভারতীয় রেলের ট্র্যাকে ঝড় তুলেছে বন্দে ভারত! ইতিমধ্যে একাধিক রুটে পরিষেবা দিচ্ছে দেশের প্রথম এই সেমি বুলেট ট্রেন।

প্রায় ৪০ টি বন্দে ভারত ট্রেন এই মুহূর্তে পরিষেবা দিচ্ছে। চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরেই আরও বেশ কয়েকটি বন্দে ভারত ট্রেনের (Vande Sadharan Express) উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আর সেই তালিকায় রয়েছে হাওড়া-পাটনা বন্দে ভারতও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে পাঁচটি ট্রেনের উদ্বোধন করবেন। এমনটাই জানা গিয়েছে।

Vande Sadharan Express

Vande Sadharan Express: একেবারে নতুন ট্রেন

এই ট্রেন একদিকে যেমন রেলের গতি বাড়িয়েছেন, তেমনই যাত্রীদের কাছেও বেশ জনপ্রিয় হয়েছে। তবে টিকিটের দাম তুলনামূলক অনেকটাই বেশি অন্য ট্রেনের তুলনায়। ফলে ইচ্ছা থাকলেও সবাই ইলিট ক্লাসের এই ট্রেনে চাপড়ে পারেন না। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই এবার সাধারণের জন্যে একেবারে নতুন একটি 'বন্দে ভার‍ত' (Vande Sadharan Express) নিয়ে আসছে রেল (Indian Rail)।

Vande Sadharan Express: ট্রেন হবে নন-এসি

যেখানে বন্দে ভারতের (Vande Sadharan Express) মতো যাবতীয় সুবিধা মিলবে বলেই খবর। তবে ট্রেন হবে নন-এসি। 'নেটিভ প্ল্যানেট' বলে একটি পোর্টালে খবর অনুযায়ী ট্রেনটি 'বন্দে সাধারণ এক্সপ্রেস' নামে চালানো হবে। প্রকাশিত খবর অনুযায়ী, রেল দীর্ঘদিন ধরে এই ট্রেন নিয়ে কাজ করছে। ইতিমধ্যে এই বিষয়ে রোডম্যাপ চূড়ান্ত করেছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Vande Sadharan Express: আসানসোলে হচ্ছে ইঞ্জিন তৈরি

এই ট্রেন চালানোর প্রধান উদ্দেশ্যই হল সাধারণ মানুষও যাতে একেবারে কম ভাড়ায় বন্দে ভারতের (Vande Sadharan Express) মতো সুবিধা ট্রেনে ভোগ করতে পারে। আর এজন্যে অর্থাৎ বন্দে সাধারণ এক্সপ্রেস প্রকল্পে ৬৪ থেকে ৬৫ কোটি টাকা বিনিয়োগ করা হতে পারে বলেও খবর। ইতিমধ্যে এই ট্রেনের জন্যে নন এসি কোচ বানানোর কাজ শুরু হয়েছে। চেন্নাইয়ে ইন্টিগ্রেড কোচ ফ্যাক্টারিতে এই কাজ চলছে বলে খবর। আর এই ট্রেনের ইঞ্জিন আসানসোলের চিত্তরঞ্জন লোকোমেটিভে তৈরি করা হচ্ছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Vande Sadharan Express: ভাড়া অনেক কম

জানা গিয়েছে, বন্দে ভারত সাধারণ এক্সপ্রেসে (Vande Sadharan Express) যেহেতু এসি থাকবে না, সেই কারনেই ভাড়াও অনেক কম হবে। তবে সেমি বুলেট ট্রেনের সবরকম সুবিধা এবং মজাও পাবেন যাত্রীরা। এমনকি স্পিডও একই রাখা হবে বলে জানা গিয়েছে। তবে কবে এই ট্রেন ভারতের রেল লাইনে চলবে তা এখনও স্পষ্ট নয়। আশা করা যাচ্ছে এই বছরের শেষেই বন্দে সাধারণ এক্সপ্রেস ছুটতে পারে রেল ট্রেকে। যদিও রেলের তরফে এই বিষয়ে কোনও কিছু এখনও জানানো হয়নি এই বিষয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+