New Rules: ১ লা সেপ্টেম্বর শুরুতেই একাধিক বদল! কতটা প্রভাব পড়বে পকেটে
হাতে আর মাত্র কয়েকটা দিন। সামনেই ১ লা সেপ্টেম্বর। নয়া মাস পড়তেই বেশ কিছু নয়া নিয়ম চালু হবে। এর মধ্যে উল্লেখযোগ্য এলপিজিতে রান্নার গ্যাসের দাম। মাসের প্রথমদিনেই গ্যাসের দাম চূড়ান্ত করা হয়।
new Rules 1st september: হাতে আর মাত্র কয়েকটা দিন। সামনেই ১ লা সেপ্টেম্বর। নয়া মাস পড়তেই বেশ কিছু নয়া নিয়ম চালু হবে। এর মধ্যে উল্লেখযোগ্য এলপিজিতে রান্নার গ্যাসের দাম। মাসের প্রথমদিনেই গ্যাসের দাম চূড়ান্ত করা হয়।
আগামী ১ লা সেপ্টেম্বর থেকে যমুনা হাইওয়েতে টোল ট্যাক্স আরও দামি হয়ে যাবে। এছ্যাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে নিয়মে রদবদল হবে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে কি কি বদল ঘটছে-

রান্নার গ্যাসের দাম-
প্রত্যেক মাসের প্রথমদিনেই রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হয়ে থাকে। সেই মতো আগামী ১ লা সেপ্টেম্বর রান্নার গ্যাসের দাম নতুন করে নির্ধারন করা হবে। মধ্যবিত্তের উপর চাপ বাড়িয়ে রান্নার গ্যাসের দাম ফের একবার বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। তবে একাংশের মতে, পরিস্থিতি যা তাতে গ্যাসের দাম বাড়ানোর সাহস হয়তো দেখাবে না সরকার।

পিএনবিতে kYC update
গত কয়েকমাস ধরেই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের kYC আপডেট করানোর জন্যে অ্যালার্ট করেছে। kYC আপডেট করলেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপডেট থাকবে। শুধু তাই নয়, লেনদেন সংক্রান্ত সমস্ত কাজ সহজেই করা যাবে। সেই মতো গত কয়েকদিন ধরেই পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক গ্রাহকদের kYC update করিয়ে নেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, ব্যাঙ্কের তরফেও এই বিষয়ে টুইট করা হয়েছে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৩১ অগাস্টের মধ্যে kYC update না করানো হলে সমস্যা হতে পারে।

পিএম কিষাণ
মোদী সরকারের গুরুত্বপূর্ণ একটি যোজনা পি কিষাণ। কৃষকদের কাছেও e-kyc আপডেট করার ডেডলাইন ৩১ অগাস্ট ২০২২। এই সময়সীমার মধ্যে যদি আপডেট না করানো হয় তাহলে সমস্যা বাড়তে পারে। এমনকি ১২ তম কিস্তির টাকা আটকে যেতে পারে বলেও ইতিমধ্যে সতর্ক করে টুইট করা হয়েছে।

বাড়বে গাড়ির দাম
বাড়ছে গাড়ির দাম। ইতিমধ্যে বেশ কিছু সংস্থা গাড়ি-বাইকের দাম বাড়ানোর কথা জানিয়েছে। বিশেষ করে যদি অডি কেনার প্ল্যান করে তাহলে সাবধান। বাড়ছে অডি গাড়ির দাম। নয়া এই দাম আগামী ২০ সেপ্টেম্বর থেকে লাঘু হয়ে যাবে। ফলে পুজোর সময় গাড়ি কিনতে চাইলে এখনই কিনুন।

নিয়মে বেশ কিছু রদবদল করেছে।
IRDAI জেনারেল ইনস্যুরেন্সের নিয়মে বেশ কিছু রদবদল করেছে। এখন থেকে ইনস্যুরেন্স এজেন্টদের ৩০ থেকে ৩৫ শতাংশের জায়গাতে মাত্র ২০ শতাংশ কমিশন দেওয়া হবে। এতে গ্রাহকদের উপর চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। এমনকি বীমার প্রিমিয়াম দেওয়ার খরচ কমবয়ে বলেই মনে করা হচ্ছে। ফলে স্বস্তি ফিরবে বলেই মত অর্থনীতিবিদদের। তবে যারা এজেন্ট হিসাবে কাজ করেন তাদের চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

পুজোর মাস সামনে চলুন
অক্টোবরের শুরুতেই পুজো। এছাড়াও আরও উৎসব রয়েছে। ফলে সেপ্টেম্বর মাস মধ্যবিত্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পুজোর আগে শেষ বেতন বিভিন্ন কর্মীর কাছে। ফলে এই বিষয়টিকে মাথায় রেখে খরচের কথা বলছেন অর্থনীতিবিদরা। প্রয়োজনে প্ল্যানিং করে ফেলুন।












Click it and Unblock the Notifications