রিলায়েন্স জিওর ডিরেক্টরের পদ থেকে সরলেন মুকেশ! ছেলে আকাশের হাতে তুলে দিলেন দায়িত্ব
রিলায়েন্স জিওর (Reliance Jio) পরিচালকের (Director) পদ থেকে সরলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani), বড় ছেলে আকাশের (Akash Ambani) হাতে তুলে দিয়েছেন দায়িত্ব। ২৭ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
রিলায়েন্স জিওর (Reliance Jio) পরিচালকের (Director) পদ থেকে সরলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani), বড় ছেলে আকাশের (Akash Ambani) হাতে তুলে দিয়েছেন দায়িত্ব। ২৭ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আকাশের নামে অনুমোদন
শেয়ার বাজারে নাম নথিভুক্তির সময় রিলায়েন্স জিওর তরফে বলা হয়েছে ২৭ জুনের সভায় কোম্পানির বোর্ড আকাশ আম্বানিকে পরিচালন পর্ষদের চেয়ারম্যান হিয়েবে নিয়োগের অনুমোদন দিয়েছে। তবে মুকেশ আম্বানি জিও প্ল্যাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে থাকবেন। এই সংস্থা রিলায়েন্স জিও-সহ সব জিও ডিজিটাল পরিষেবা ব্র্যান্ডের মালিক।

আকাশের পরিচিতি
আকাশ আম্বানি আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক। তিনি নতুন প্রযুক্তি ও ক্ষমতার বিকাশে জড়িয়ে রয়েছেন। তিনি ডেটা ও প্রযুক্তিকে সবার কাছে আরও অ্যাক্সেসযোগ্য করার জন্য কাজ চালিয়ে
যাবেন বলে কোম্পানির তরফে বলা হয়েছে।

বোর্ডের সভায় আরও যাঁদের দায়িত্ব
২৭ জুন রিলায়েন্স জিও-র বোর্ডের সভায় পাঁচ বছরের জন্য রিলায়েন্স জিওর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পঙ্কজ মোহন পাওয়ারকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি রামিন্দর গুজরাল ও কেভি চৌঘুরীকে স্বাঘী
পরিচালক নিযুক্ত করা হয়েছে।

ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর জিও
ট্রাইয়ের তথ্য অনুসারে এই মুহূর্তে দেশের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও। এপ্রিলে তারা ১৬.৮ লক্ষ মোবাইল গ্রাহক পেয়েছে। যা বাজারে সংস্থার ভিত্তিকে আরও মজবুত করেছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications