Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MSSC: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগে এই সুবিধাগুলি পান! একনজরে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া

MSSC: কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিম চালু করেছে। নাম থেকেই পরিষ্কার এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য। ২০২৩ সালের বাজেট বক্ৃতার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন।

এটি একটি স্বল্প মেয়াদি সঞ্চয় প্রকল্প, যার অধীনে যে কোনও মহিলা বিনিয়োগ করতে পারেন। যে সব মহিলা যদি এই স্কিমে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাঁদের জন্য বিস্তারিত দেওয়া হল।

MSSC

মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিমের অধীনে কোনও মহিলা এক হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। কেউ যদি ২০২৩ সালের নভেম্বরে এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলেন, তাহলে এই স্কিমের মেয়াদ হবে ২০২৫ সাল পর্যন্ত। এই স্কিমের অধীনে ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যায়।

কোনও মহিলার বয়স ১৮ বছরের কম হলে তিনি তাঁর বাবা-মায়ের তত্ত্বাবধানে পোস্ট অফিসে এই অ্যাকউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টে বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারা অধীনে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের অধীনে পোস্ট অফিস বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্ট খুলতে আবেদনকারীকে ফর্ম ওয়ান পূরণ করতে হবে। অ্যাকাউন্ট খোলার সময়, আধার কার্ড, প্যান কার্ড, কেওয়াইসি নথি এবং পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন হবে।

দুবছরের মেয়াদপূর্তির আগেও টাকা তোলা যাবে। নিয়ম অনুযায়ী, একজন অ্যাকাউন্টধারী চাইলে, তিনি একবছর পরে মহিলা সেভিংস স্কিমের অ্যাকাউন্ট থেকে ৪০ শতাংশ টাকা তুলতে পারবেন। জরুরি ক্ষেত্রে অ্যাকাউন্টধারী অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটলে, অ্যাকাউন্ট খোলার ছয়মাস পরে তা বন্ধ করা যাবে। সেইসব ক্ষেত্রে ৫.৫ শতাংশ হাতে সুদের সুবিধা পাওয়া যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+