PM E-DRIVE Scheme: ই বাইক হোক কিংবা স্কুটার, ২০,০০০ টাকা ছাড়! অফার নয়, এটা মোদী সরকারের গ্যারান্টি!
What Is PM E-DRIVE Scheme: ইলেকট্রিক স্কুটার কিংবা বাইক কেনার পরিকল্পনা আছে? এখন থেকে আর ফেস্টিবল সেলের জন্য অপেক্ষা করতে হবে না। এক ধাক্কায় ২০ হাজার টাকা ছাড় পাওয়ার বড় সুযোগ এনে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার।
আর এই ছাড় পেতে হোলি কিংবা দিওয়ালির জন্যেও এখন আর অপেক্ষা করতে হবে না। আগামী একমাসের মধ্যে যে কোনও সময় এই ছাড় পেয়ে যাবেন। তবে আগামী বছর ই বাইক-স্কুটার কেনার ক্ষেত্রে অর্ধেক ছাড় (What Is PM E-DRIVE Scheme) পাবেন।

What Is PM E-DRIVE Scheme: PM ই-ড্রাইভ প্রকল্প
সম্প্রতি ১০,৯০০ কোটি টাকা ব্যয়ে PM ই-ড্রাইভ প্রকল্প (PM E-DRIVE scheme) চালু করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল বৈদ্যুতিক গাড়ি বাজার ভারতে আরও বিস্তৃত করা। পাশাপাশি চার্জিং পরিকাঠামো তৈরি থেকে ই-সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হবে এই প্রকল্পের উদ্দেশ্য। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ১লা অক্টোবর থেকে আগামী ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে।
What Is PM E-DRIVE Scheme: কত টাকা ছাড় পাবেন?
PM ই-ড্রাইভ প্রকল্প (PM E-DRIVE scheme) এর মাধ্যমে ভর্তুকি মিলবে। ব্যাটারির শক্তির ভিত্তিতে ইলেকট্রিক স্কুটার কিংবা বাইকে মিলবে ভর্তুকি। প্রতি কিলোওয়াট ঘণ্টায় পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে দ্বিতীয় বছর আড়াই হাকার টাকা হবে।
What Is PM E-DRIVE Scheme: কতটা লাভ পাবেন?
এখন ওলা, টিভিএস, এথর এনার্জি, হিরো ই স্কুটার এবং বাজাজ চেতকের মতো সংস্থার ইভি'তে ব্যাটারি ক্ষমতা 2.88 থেকে চার কিলোওয়াট ঘন্টা পর্যন্ত। এর দাম ৯০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকার মধ্যে। যদি আপনি চার কিলোওয়াট ক্ষমতার একটি বাইক বা স্কুটার কেনেন তাহলে প্রতি কিলোওয়াট পাঁচ হাজার টাকা হারে মোট ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
What Is PM E-DRIVE Scheme: কোন কোন গাড়িতে মিলবে ছাড়?
ই-2 ডাবলু, ই-3 ডাবলু, ইলেকট্রিক এ্যাম্বুলেন্স, ই-ট্রাক সহ যে কোনও ইলেকট্রিক গাড়িতেই এই সুবিধা মিলবে। PM ই-ড্রাইভ প্রকল্প (PM E-DRIVE scheme) এ মোট 3,679 কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে জেনে নিন। কিংবা যে কোনও ইলেকট্রিক ভেইক্যাল বিক্রি করেন এমন ডিলার কিংবা শোরুমেও এই বিষয়ে জানা যাবে।












Click it and Unblock the Notifications