দেশে চিনির মূল্যবৃদ্ধি, দাম কমাতে বড় পরিকল্পনা মোদী সরকারের
দেশে বাড়ছে চিনির (sugar) দাম (price)। সেই দাম বৃদ্ধি রোধ করতে মোদী সরকার ছয় বছরের মধ্যে প্রথমবার চিনির রপ্তানি (export) সীমাবদ্ধ করার পরিকল্পনা করছে, এমনটাই খবর সরকারি সূত্রের। এক্ষেত্রে মরসুমের রপ্তানি ১ কোটি টনে
দেশে বাড়ছে চিনির (sugar) দাম (price)। সেই দাম বৃদ্ধি রোধ করতে মোদী সরকার ছয় বছরের মধ্যে প্রথমবার চিনির রপ্তানি (export) সীমাবদ্ধ করার পরিকল্পনা করছে, এমনটাই খবর সরকারি সূত্রের। এক্ষেত্রে মরসুমের রপ্তানি ১ কোটি টনে বেধে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

চিনি উৎপাদনে ভারতের স্থান
বিশ্বে চিনি উৎপাদনে ভারতের স্থান প্রথম। আর ব্রাজিলের পরে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হল ভারত। মার্চের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, দেশে দামের ওপরে নিয়ন্ত্রণ রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চিনির রপ্তানি নিয়ে যে কোনও সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার। সেব্যাপারে পরিকল্পনার কথাও প্রকাশিত হয়েছিল সেই সময়।

বিশ্বে চিনির মূল্যবৃদ্ধি
বিশ্বজুড়েই চিনির মূল্যবৃদ্ধি। যার মূল কারণ গিসেবে উঠে আসছে, প্রধান রপ্তানিকারক দেশ ব্রাজিলে চিনির কম উৎপাদন হওয়া এবং সেখানকার চিনির মিলগুলি আখ-ভিত্তিক ইথানল উৎপাদনের দিকে ঝুঁকে পড়ার কারণে বিশ্বজুড়েই চিনির মূল্যবৃদ্ধি বলে জানা গিয়েছে।

১ কোটি টন চিনি রপ্তানির অনুমতি
প্রাথমিকভাবে ভারতের তরফে ৮০ লক্ষ টন চিনি রপ্তানির পরিকল্পনা করা হয়েছিল। পরে উৎপাদন ঊর্ধ্বমুখী হওয়ার কারণে মিলগুলিকে বিশ্বের বাজারে আরও চিনি বিক্রির অনুমতি দিয়েছে ভারত সরকার। ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন প্রথমে জানিয়েছিল এবার ৩.১ কোটি টন চিনি উৎপাদন হতে পারে। পরে তারা তা সংশোধন করে জানায় ৩.৫৫ কোটি টন চিনি উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের চিনির কলগুলি সরকারি ভর্তুকি ছাড়াই ২০২১-২২ অর্থ বর্ষে ৮৫ লক্ষ টন চিনি রপ্তানির চুক্তি করেছিল। সরকারের তরফে রপ্তানির পরিমাণ ১ কোটি টন ধার্য করায় খুশি ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, বিদেশের বাজারে আরও বেশি পরিমাণ চিনি বিক্রি করতে সক্ষম হবেন। নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বই ভিত্তিক বিশ্বব্যাপী বাণিজ্য সংস্থার এক ডিলার বলেথেন ১ কোটি টনের সীমায় মিল ও সরকার উভয়েই খুশি।

রপ্তানির পরেও উৎসবের মরসুমে চাহিদা মিটবে
হিসেব অনুযায়ী এই ১ কোটি টন চিনি রপ্তানি করা হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। ১ অক্টোবর থেকে চিনির ২০২২-২৩-এর মরসুম শুরু হচ্ছে। সেই সময় যে ৬০ লক্ষ টন চিনি পাওয়া যাবে ,তা অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে দেশের উৎসবের মরসুমে চিনির চাহিদা মেটাতে সক্ষম হবে বলেই মনে করছেন দেশের চিনির ডিলাররা।
-
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮












Click it and Unblock the Notifications