Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Petrol Diesel Price News: পেট্রোলে ছয় -টাকা ডিজেলে ১০ টাকা! ভোটের মুখে সুখবর শোনাবে মোদী সরকার

Petrol Diesel Price News: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সে নির্বাচনের আগে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ মোদী সরকারের কাছে। শুধু তাই নয়, দেশের মানুষকে স্বস্তি দিয়ে একগুচ্ছ নয়া যোজনা ঘোষণা হতে পারে । ইতিমধ্যে সস্তায় চাল বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যা বাজার মূল্য থেকে অনেকটাই সস্তা হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর (Petrol Diesel Price News) বিষয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে খবর। ইতিমধ্যে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম। বেশ কয়েকটি রাজ্যে ডিজেলের দাম ১০০ ছুঁইছুঁই।

Petrol Diesel Price News

আকাশছোঁয়া জ্বালানির মূল্যবৃদ্ধি রীতিমত মানুষের ক্ষোভ বাড়িয়েছে। আর সেই আঁচ পেয়েছে মোদী সরকারও। আর এরপরেই লোকসভার মুখে পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price News) কমাতে সরকারি স্তরে তোরজোড় শুরু হয়েছে বলে খবর।

যা খবর, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অর্থমন্ত্রকের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়। যেখানে দুই মন্ত্রকেরই উচ্চপর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিল বলে খবর। আর সেখানেই পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol Diesel Price News) কমানো নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

Petrol Diesel Price News: ঠিক কত টাকা কমতে পারে?

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সাধারণ মানুষকে জ্বালানির দাম থেকে স্বস্তি দিতে বড় অঙ্কের ছাড় দিতে পারে সরকার। ডিজেলের দামে এক ধাক্কায় ১০ টাকা কমাতে (Petrol Diesel Price News) পারে সরকার। অন্যদিকে পেট্রোলের দাম কমতে পারে ছয় টাকা।

দীর্ঘ বৈঠকে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর (Petrol Diesel Price News)বিভিন্ন বিকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমনকি দাম কমালে ঠিক কতটা ক্ষতি হবে তা নিয়েও আলোচনা হবে বলে খবর।

যদিও সরকার ও তেল কোম্পানিগুলি একসঙ্গে এই ব্যয় বহন করবে। এমনটাই সিদ্ধান্ত ওই বৈঠকে গৃহীত হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যা খবর, বছরের শুরুতেই কিংবা বছর শেষে মোদী সরকার তেলের দাম কমিয়ে (Petrol Diesel Price News) সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে। আর তা হলে মানুষ অনেকটাই মূল্যবৃদ্ধির কোপ থেকে মুক্তি পাবেন বলেই খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+