মহিলাদের জন্য একের পর এক বাম্পার স্কিম রয়েছে মোদী সরকারের! একনজরে সম্পূর্ণ তালিকা
বিভিন্ন রাজ্যে মহিলাদের জন্য যেমন বিভিন্ন প্রকল্প রয়েছে, ঠিক তেমনই রয়েছে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পও। কেন্দ্রের মোদী সরকার দারিদ্র সীমার নিচে থাকা মহিলাদের জন্য শুরু করেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। ২০১৪-তে সরকার ক্ষমতায় আসার পরে শুরু করেছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা।
এছাড়াও মহিলাদের জন্য মোদী সরকারের উল্লেখযোগ্য প্রকল্পগুলি হল, মহিলা শক্তি কেন্দ্র যোজনা, লাডলি বাহনা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র যোজনা।

প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা শুরু হয়েছিল ২০১৯-এর ১০ অক্টোবর। এই প্রকল্পের অধীনে গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের জীবন সুরক্ষার জন্য সরকার বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল মা ও নবজাতক শিশুর মৃত্যু রোধ করা।
মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ২০২৩ মহিলাদের জন্য সরকার পরিচালিত একটি বিশেষ প্রকল্প। বর্তমানে এই প্রকল্পে সুদ ৭.৫ শতাংশ। এই স্কিমে দুই বছরের জন্য টাকা জমা দিতে হয়।
পিএ উজ্জ্বলা স্কিম ২০১৬-র পয়লা মে-তে শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীনে অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের এলপিজি সিলিন্ডার দেওয়া হয়। এখনও পর্যন্ত সারা দেশে ৮.৩ কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে।
বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা চালু হয়েছিল ২০১৫-র ২২ জানুয়ারি। এই প্রকল্পের উদ্দেশ্য হল লিঙ্গ অনুপাতের হ্রাস রোধ করা এবং মহিলাদের ক্ষমতায়ন করা।
সুকন্যা সমৃদ্ধি যোজনা হল একটি সঞ্চয় প্রকল্প, যা কন্যা সন্তানের অভিভাবকদের স্বার্থের কথা ভেবে তৈরি করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পে সুদের হার ৮.২ শতাংশ।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications