১৩ হাজার ৩৬৩ টাকা করে দিয়ে বাড়িতে আনুন Maruti Suzuki Wagon R CNG! পাবেন না আর এত সস্তায়
Maruti Suzuki Wagon R CNG on EMI: দেশের সাশ্রয়ী গাড়িগুলির মধ্যে একটি Maruti Suzuki Wagon R। বছরের পর বছর এই গাড়ি বিক্রির নিরিখে এক ১ থেকে ১০ এর মধ্যে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে Wagon R গাড়িটিকে আপগ্রেড করেছে Maruti Suzuki। লঞ্চ হয়েছে CNG ভেরিয়েন্ট।
প্রত্যেকদিনের ব্যবহারের ক্ষেত্রে বেস্ট অপশন হতে পারে Maruti Suzuki Wagon R CNG। গাড়ি কেনার প্ল্যান থাকলে অবশ্যই বেস্ট অপশন হতে পারে এটি। এক নজরে দেখে নিন Maruti Suzuki Wagon R CNG কেনার ক্ষেত্রে ডাউনপেমেন্ট কত পড়বে? এমনকী EMI বা কত দিতে হতে হবে?

Maruti Suzuki Wagon R CNG on EMI: দাম
Maruti Suzuki Wagon R এর বেস মডেল LXI CNG কিনবেন বলে যদি ভেবে থাকেন তাহলে অন রোড এই গাড়ির দাম পড়বে 7 লাখ ৩১ হাজার টাকা। মাত্র ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়ি কেনার সুযোগ আছে। জানুন কীভাবে?
Maruti Suzuki Wagon R CNG on EMI: ঠিক কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে?
আপনি ১ লাখ টাকা মাত্র ডাউন পেমেন্ট করলেই Maruti Suzuki Wagon R CNG আপনার। বাকি টাকা যে কোনও ব্যাঙ্ক কিংবা প্রতিষ্ঠান থেকে 9.8 শতাংশ সুদের হারে লোন হিসাবে নিতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য ৬ লাখ ৩১ হাজার টাকা পর্যন্ত লোন হিসাবে পাবেন। এক্ষেত্রে ১৩ হাজার ৩৬৩ টাকা মাসিক EMI দিতে হবে। কলকাতায় এক্ষেত্রে কিছু আলাদা হতে পারে। এই বিষয়ে কলকাতার যে কোনও শোরুম ক্লিংবা ডিলারের কাছে গিয়ে এই বিষয়ে জানতে পারবেন।
Maruti Suzuki Wagon R CNG on EMI: ইঞ্জিন এবং ফিচার
Maruti Suzuki Wagon R বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। যেমন একটি 1- লিটার পেট্রোল ইঞ্জিন এবং 1.2- লিটার পেট্রোল ইঞ্জিন আছে। যা ক্রমশ 67PS/89Nm এবং 90PS/113Nm পর্যন্ত আউটপুট জেনারেট করতে পারে। এতে 5-স্পীড ম্যানুয়াল বা 5-স্পীড AMT ট্রান্সমিশনের অপশন আছে। অন্যদিকে এতে 1.0L ইঞ্জিনের সঙ্গে সিএনজি কিট অপশনও পেয়ে যাবেন। সিএনজি অপশনে 57PS/82.1Nm পর্যন্ত আউটপুট জেনারেট করতে পারে।
Maruti Suzuki Wagon R এ একাধিক আপডেটেড ফিচার দেওয়া আছে। যেমন আছে টাচস্ক্রিন ডিসপ্লে, চার স্পিকার মিউজিক সিস্টেম, স্টিয়ারিং মাউটেন, ফোন কন্ট্রোল সিস্টেম। পাশাপাশি সুরক্ষার দিকটাও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। যেমন - ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD এর সাথে ABS, রিয়ার পার্কিং সেন্সর এবং হিল-হোল্ড অ্যাসিস্টের মত ফিচার দেওয়া আছে।












Click it and Unblock the Notifications