LIC New Jeevan Shanti Plan 858: প্রতিমাসে এক লক্ষ টাকা পেনশন! কিন্তু কীভাবে, মূল বৈশিষ্ট্য, বয়স ও অন্য বিবরণ
LIC New Jeevan Shanti Plan 858: এলআইসির নতুন জীবন শান্তি প্ল্যানের বার্ষিক হার এই বছরের শুরু থেকে সংশোধিত হয়েছে। এলআইসির নতুন জীবন শান্তি প্ল্যান ৮৫৮ হল একটি একক প্রিমিয়াম প্ল্যান, যেখানে পলিসি ধারক একজন কিংবা দুজন ডেফার্ড অ্যানুয়িটির মধ্যে বিকল্প বেছে নিতে পারেন।
এলআইসির এই প্রকল্পটি কর্মজীবী এবং স্বনিযুক্ত পেশাদারদের জন্য তৈরি করা হয়েছে। আবেদনকারী ডেফার্ড অর্থাৎ বিলম্বিত সময়ের পরে ভবিষ্যতে নিয়মিত আয়ের জন্য পরিকল্পনা করতে পারেন। কারও কাছে যদি বিনিয়োগের জন্য উদ্বৃত্ত অর্থ থাকে, তাদের ক্ষেত্রে এই পরিকল্পনাটি উপযুক্ত।

এটি ডেফার্ড অর্থাৎ বিলম্বিত বার্ষিক পরিকল্পনা হওয়ার কারণে তরুণ পেশাদাররা প্রাথমিক পর্যায় থেকে তাদের অবসর নেওয়ার পরিকল্পনা শুরু করতে পারেন (LIC New Jeevan Shanti Plan 858)। এখানে বার্ষিক হার পলিসির সূচনায় নিশ্চিত করা হয়ে থাকে। আবেদনকারী কিংবা আবেদানকারীরা ডেফার্ড অ্যানুয়িটির পরে জীবনের বাকি সময়ের জন্য সেই হারেই পেনশন পাবেন।
উদাহরণ স্বরূপ কারও বয়স যদি ৩০ বছর হয় এবং ১২ বছর পর থেকে যদি তিনি মাসে মাসে এক লক্ষ টাকা করে পেনশন পেতে চান তাহলে তাকে বেসিক ও জিএসটি-সহ প্রিমিয়াম দিতে হবে ১০৫,১৬,৫২৮ টাকা।
ন্যূনতম বিনিয়োগের পরিমাণ দেড় লক্ষ টাকা। সর্বোচ্চ ক্রয়মূল্যের কোনও সীমা নেই (LIC New Jeevan Shanti Plan 858)। অন্যদিকে কোনও আবেদনকারী যদি এক বছরের ডেফার্ড অ্যানুয়িটিতে সারা জীবন ধরে ১ হাজার টাকা করে পেনশন পেতে চান তাহলে তাঁকে বেসিক প্রিমিয়াম এবং জিএসটি-সহ বিনিয়োগ করতে হবে ১,৯৮,৫১৭ টাকা।
এই প্ল্যানের বিশেষ বৈশিষ্ট্যগুলি হল, ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সীরা এই প্ল্যানের অংশ হতে পারবেন। ন্যূনতম ১ বছর এবং সর্বোচ্চ ১২ বছর ডেফার্ড অ্যানুয়িটি নেওয়া যাবে। একা কিংবা দুজনে এই প্ল্যানের অংশ হওয়া যাবে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications