Whatsapp Business-এর মাধ্যমে পৌঁছন লক্ষ গ্রাহকের কাছে! কীভাবে ব্যবসা করবেন এই অ্যাপে
Whatsapp Business - এ গ্রাহক সংখ্যা ইতিমধ্যে ২০ কোটি ছুঁয়েছে! আর এই সমস্ত গ্রাহকদের কথা ভেবেই নয়া ফিচার যোগ করতে চলেছে বিশ্বের সবথেকে বড় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ! আর নয়া এই ফিচারের মাধ্যমে নানা ভাবে উপকৃত হবেন ব্যবসায়ীরা।
এমনকি ফেসবুকে অ্যাকাউন্ট (Facebook) ছাড়াই ফেসবুক এবং ইনস্টাগ্রামে (Instagram) বিজ্ঞাপন (Advertisement) বানাতে পারবেন। আগে ফেসবুকে অ্যাকাউন্ট ছাড়া বিজ্ঞাপন বানানোর সুবিধা পেতেন না Whatsapp Business - এর ইউজাররা।

গোটা সিস্টেমেই একটা বদল আসছে
কিন্তু নয়া ফিচারে গোটা সিস্টেমেই একটা বদল আসছে। আর তাতে ব্যবসায়ীরা একটা ইমেল এবং পেমেন্ট লিঙ্ক দিলে সহজেই বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। আর সেই বিজ্ঞাপনে ক্লিক করলেই একটি হোয়াটস অ্যাপ খুলে যাবে! আর সেখানে গ্রাহক ব্যবসায়ীকে নানা প্রশ্ন করতে পারবেন। পাশাপাশি প্রোডাক্ট দেখতে পারবেন। এছাড়াও নানা সুবিধাও রয়েছে নয়া এই সিস্টেমে।
কি বলছে Whatsapp
ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ Whatsapp এর দাবি, নয়া এই ফিচার বিশেষ ভাবে ছোট ব্যবসায়ীদের সাহায্য করবে। বিশেষ করে আরও লোকের কাছে ব্যবসাকে পৌঁছতে বিজ্ঞাপনটি সাহায্য করবে। একটি পোস্টে হোয়াটস অ্যাপ আরও বলছেন, খুব শীঘ্রই ব্যবসায়ীদের জন্যে আরও একটি ফিচার আনা হবে। সেটি যদিও টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। আর তা কার্যকর হলে গ্রাহকরা পার্সোনালাইজড মেসেজ পাঠাতে পারবে। যার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার, জন্মদিনের শুভেচ্ছা কিংবা পণ্য বিক্রির আপডেটগুলি দ্রুত এবং আরও দক্ষতার সঙ্গে পাঠানো যেতে পারে।
Whatsapp: সুবিধা ফ্রিতে মিলবে?
তবে Whatsapp এই অপশনাল মেসেঞ্জিং ফিচারের সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে না! এজন্যে কিছু টাকা খরচ করতে পারে। তবে কত টাকা সে বিষয়ে অবশ্য ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের তরফে কিছু জানানো হয়নি। এমনকি মূল সংস্থা মেটা'র তরফেও কিছু জানানো হয়নি।
তবে পুরো বিষয়টি এই মুহূর্তে টেস্টিং মোডে রয়েছে। কীভাবে ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে এই টুল সাহায্য করবে সেটাই পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যে হোয়াটস বিজনেসে একাধিক ফিচার অ্যাড করা হয়েছে। যার মাধ্যমে ছোট ব্যবসায়ীরা নানা ভাবে উপকৃত হচ্ছে। এমনকি আরও ক্রেতাদের কাছে যাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে আরও কাজ চলছে বলে দাবি সংস্থার।
FACEBOOK-এ ব্যবসার সুবিধা
শুধু হোয়াটস অ্যাপে নয়, ফেসবুকেও ব্যবসা করার সুবিধা পান বিক্রেতারা। পেজে মার্কেট বলে একটি অপশন রয়েছে। সেখানে ব্যবসায়ীরা নিজেদের প্রোডাক্ট শো করিয়ে বিক্রেতাদের কাছে পৌঁছতে পারে। এমনকি ইনস্টাগ্রামেও এখনও বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার সুবিধা পান।












Click it and Unblock the Notifications