Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bajaj Pulsar New Model: নতুন পালসার 150-মডেলে পাঁচ বড় পরিবর্তন! কেনার আগে অবশ্যই জানুন

Bajaj Pulsar New Model: Bajaj Auto এর pulsar এখন ইয়ং জেনারেশনের কাছে সবথেকে পছন্দের! বছরের পর বছর এই বাইক বিক্রির নিরিখে ১ থেকে ১০ এর মধ্যেই থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে Bajaj pulsar-এ। গত কয়েক বছরে একাধিক ভেরিয়েন্টে pulsar লঞ্চ করেছে Bajaj।

তেমনই Bajaj Pulsar 150-তে একাধিক আপডেট এনেছে সংস্থা। এবং নতুন ভাবে সেটি লঞ্চ করেছে। আপনি যদি নতুন পালসার (Bajaj Pulsar New Model) কিনতে চান তাহলে অবশ্যই পাঁচটি বড় বদলের বিষয়ে জানা প্রয়োজন।

2024 Bajaj Pulsar 150

Bajaj Pulsar New Model: ইঞ্জিন এবং পাওয়ার

Bajaj Pulsar 150-এ ব্যবহৃত ইঞ্জিন অনেক বেশি ভরসার! এতে মাইলেজ (Bajaj Pulsar New Model) তুলনামূলক ভাবে কিছুটা বেশি পাওয়া সম্ভব। সেই মতো 149.5cc এর এয়ার কুল্ড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে এতে। যা কিনা 13.8bhp এর পাওয়ার এবং 13.25Nm এর টর্ক জেনারেট করতে পারে। Bajaj Pulsar 150-এ ব্যবহৃত ইঞ্জিন 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।

Bajaj Pulsar New Model: দামে বদল

Bajaj Auto 2024 Pulsar 150 -এর দামে বেশ কিছু বদল (Bajaj Pulsar New Model) এনেছে। এই বাইকের এক্স শোরুম প্রাইস 1.13 লাখ টাকা থেকে শুরু। এই দামে যদিও 125cc ইঞ্জিনে একাধিক বাইক বাজারে রয়েছে। কিন্তু Bajaj Pulsar 150 অনেক বেশি ভরসা। এই বাইকে আধুনিক ফিচার যেমন যোগ করা হয়েছে, তেমনই সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।

Bajaj Pulsar New Model: নতুন গ্রাফিক্স

Bajaj Auto 2024 Pulsar 150 এর ডিজাইনে বড় কোনও বদল করেনি। প্রথম দিনের ডিজাইন (Bajaj Pulsar New Model) রাখা হয়েছে। তবে বাইকজুড়ে নতুন গ্রাফিক্স দেওয়া হয়েছে। যা অনেক বেশি ফ্রেশ লাগছে। এছাড়াও সাইড প্যানেলে কার্বন ফাইবার গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। পাশাপাশি নতুন বাইক অর্থাৎ Pulsar 150 -তে হেডলাইট, ফুয়েল ট্যাঙ্ক এবং টেল সাকশনেও নতুন গ্রাফিস্ক ব্যবহার করেছে সংস্থা।

Bajaj Pulsar New Model: নতুন ফিচার

Bajaj Pulsar 150-এ একেবারেই নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার (Bajaj Pulsar New Model) দেওয়া হয়েছে। যেখানে মোবাইল নোটিফিকেশন, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল ইকোনমি, রিয়েল টাইম মাইলেজ, ডিস্টেন্স টু এমটি, ট্রিপ মোটর, অডিমিটার, স্পিডোমিটার, ফুয়েল গ্যাজ এবং সময় দেখার জন্যেও Bajaj Auto 2024 Pulsar 150 এ রয়েছে নতুন ফিচার। তবে পালসারে যে স্পিডোমিটার দেওয়া হয়েছে তা Pulsar N150 এবং Pulsar N160 ব্যবহার করা হয়েছে। এই বাইকে ব্যবহৃত মোটরের ডিজাইন কিছুটা আলাদা।

Bajaj Pulsar New Model: সাসপেনশন এবং টায়ার

Bajaj Pulsar 150-এ ১৭ ইঞ্চির অ্যালয় হুইল (Bajaj Pulsar New Model) দেওয়া হয়েছে। যা অবশ্যই টিউবলেস টায়ার। ব্রেকিংয়ের জন্য এন্টি ব্রেকিং সিস্টেমের সঙ্গে সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। খারাপ রাস্তায় যাতে আরামদায়ক সফর হয় সেজন্য টেলিস্কোপিক ফর্ক এবং twin shock absorber ব্যবহার করা হয়েছে। বাইকের ব্যালেন্সিংয়ের দিনটিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+