Joy Hydrogen Scooter: জলেই ছুটবে ভারতে তৈরি এই স্কুটার! দাম ৮০ হাজারেরও কম
Joy Hydrogen Scooter : ইন্টারনেটের যুগে প্রতিদিনই প্রায় সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু ভিডিও ভাইরাল হতে থাকে! সম্প্রতি একটি স্কুটারে ভিডিও ভাইরাল হয়েছে। যেটি কিনা জলেই ছুটবে। শুধু তাই নয়, এক লিটার জলে প্রায় ১৫০ কিমি পর্যন্ত ছুটবে বলে দাবি সংস্থার।
স্কুটারটির নাম Joy Hydrogen Scooter। সম্প্রতি দিল্লিতে India Mobility Global Expo 2024 নামে একটি এক্সপোর আয়োজন করা হয়। সেখানেই এই ইভি -স্কুটারটি নিয়ে আসা হয়।

- Joy Hydrogen Scooter: ডিস্টিল্ড ওয়াটারে ছুটবে এই স্কুটার-
তবে সাধারণ জল ঢেলে দিলেই কিন্তু ছুটবে না Joy Hydrogen Scooter-টি। প্রয়োজন রয়েছে ডিস্টিল্ড ওয়াটারের। এই জল আমরা বাড়িতে থাকা ইনভার্টার ব্যাটারিতেও আমরা দিয়ে থাকি। এই জল একেবারেই পরিশ্রুত। কোনও ধরনের মিশ্রণ থাকে না। বাড়িতে কিংবা ল্যাবে ডিস্টিল্ড ওয়াটার তৈরি সম্ভব। সাধারণ জলকে গরম করে, বাস্পে পরিণত করতে হবে, এরপর সেটিকে ঠাণ্ডা করে ফের জলে বদল করতে হবে।
- Joy Hydrogen Scooter: 55km ড্রাইভিং রেঞ্জ-
Joy Hydrogen Scooter একেবারেই সাধারণ E-Bike। যাতে মাত্র এক লিটার ডিস্টিল্ড ওয়াটার ঢালতে হবে। তাতে অক্সিজেন এবং হাইড্রোজেন আলাদা আলাদা হয়ে যাবে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩০ গ্রাম হাইড্রোজেনে প্রায় 55km ড্রাইভিং রেঞ্জ দেওয়া হয়েছে। এর টপ স্পিড 25 kmph। তথ্য অনুসারে, এটি এখনও কোম্পানির প্রোটোটাইপ সংস্করণ বলে বলা হচ্ছে। পরীক্ষা চলছে, খুব শীঘ্রই ফাইনাল Joy Hydrogen Scooter টি বাজারে নিয়ে আসবে বলে দাবি সংস্থার।
Joy Hydrogen Scooter: দাম-
Joy Hydrogen Scooter টির এক্স শোরুম দাম 70,000 টাকা হতে পারে। এখনও পর্যন্ত সরকারি ভাবে সংস্থা কিছু জানায়নি। খুব শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করা হতে পারে। শোনা যাচ্ছে, একটা ছোট ব্যাটারিও এই স্কুটারে থাকতে পারে। এই বিষয়ে আরও জানতে Joy - অটোর ওয়েবসাইটে জানতে পারেন।
Joy Hydrogen Scooter: ফিচার-
Joy Hydrogen Scooter এ রাইডারের সুরপক্ষার বিষয়টি মাথায় রাখা হয়েছে। আর তাই এতে 12 ইঞ্চির টায়ার সাইজ, টিউবলেস টায়ার, অ্যালয় হুইল, ডিজিটাল মিটার, আরামদায়ক হ্যান্ডেলবারের সুবিধা দিয়েছে সংস্থা। একই সঙ্গে ব্যাক রেস্ট, ভারী সাসপেনশন পাওয়ার, এলইডি হেডলাইট এবং টেললাইটের মতো দুর্দান্ত ফিচারগুলিও পাওয়া যাবে। মহিলা কিংবা বয়স্করা এই স্কুটার আরাম করে চালাতে পারবে। এই স্কুটার চালানোর ক্ষেত্রে কোনও লাইসেন্স লাগবে না।












Click it and Unblock the Notifications