দেড় লক্ষ কোটি খুইয়ে মাথায় হাত বেজোস-মাস্কের! চওড়া হাসি আম্বানি-আদানিদের
প্রায় ৮০ হাজার কোটি খুইয়ে মাথায় হাত বেজোস-মাস্কের! চওড়া হাসি আম্বানি-আদানিদের
বড়সড় ধাক্কার মুখে বিশ্বের শীর্ষ ১০ ধনী! একধাক্কায় অনেকটাই কমেছে সম্পদ। বিশ্বের শীর্ষ দুই ধনী ব্যক্তির মোট সম্পদ (World Billionaires Net Worth) প্রায় ১৮ বিলিয়ন ডলার অর্থাৎ দেড় লাখ কোটি টাকা ডুবে গিয়েছে। হঠাত করে আমেরিকার বুকে মূল্যবৃদ্ধি কার্যত বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে মার্কিন Share Market -এ বড়সড় ধস নামে। আর এরপরেই আমেরিকার সবথেকে বড় সংস্থাগুলিতেও শেয়ার রীতিমত ধসে যায়। যার প্রভাব দেখা গেছে বিশ্বের বড় বড় ধনকুবেরদের সম্পত্তিতে। বিশ্বের কোটিপতিদের সম্পদের পরিমাণ কত, তাও জানা যাক।

সবথেকে লোকসান হয়েছে এদের-
মঙ্গলবার মার্কিন স্টক মার্কেটে পতনের ফলে বিশ্বের দ্বিতীয় ধনী ধনকুবের জেফ বেজোসের মোট সম্পদ এক দিনে 9.8 বিলিয়ন ডলার কমেছে। যা ভারতীয় মূল্যে 80,000 টাকার কাছাকাছি। ব্লমবার্গ ইন্ডেক্স দিয়ে এই বিষয়টিকে ট্র্যাক করা হয়েছে। আর তাতেই দেখা গিয়েছে শেয়ার বাজারে ৮০,০০০ কোটি টাকা খুইয়ে বসে রয়েছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। আর এরপরেই ইলন মাস্ক! যিনি বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির তালিকায় প্রথম। কয়েক ঘন্টায় তাঁর ক্ষতি হয়েছে দিনে ৮.৩৫ বিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭০, ০০০ কোটি টাকা। আর এরপরেই বিশ্বের দুই শিল্পপতির মাথায় বাজ ভেঙে পড়েছে।

এই বিলিয়নেয়ারদের সম্পদের পরিমাণও কমেছে
ব্লমবার্গ ইন্ডেক্সের রিপোর্ট অনুসারে, মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ, সের্গেই ব্রিন এবং স্টিভ বলমারের সম্পদ ৪ বিলিয়ন ডলারের বেশি কমেছে। তালিকাটা এখানেই শেষ নয়, ওয়ারেন বাফেট এবং বিল গেটস যথাক্রমে $3.4 বিলিয়ন এবং $2.8 বিলিয়ন হারিয়েছেন।জেফ বেজোস বিশ্বের সবথেকে বড় অনলাইন রিটেল চেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা। ফ্ল্যাগশিপ ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিক্স, বাড়ির পণ্য এবং অন্যান্য পণ্য বিক্রি করে। মহাকাশ নিয়ে পরীক্ষানিরিক্ষা চালানোর সংস্থা ব্লু অরিজিনেরও মালিক। ইলন মাস্ক উড়ন্ত গাড়ি সহ বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করছেন। সম্প্রতি টুইটার কেনা নিয়েও আলোচনায় মাস্ক।

সম্পদ বাড়ল দুই ভারতীয়ের
কথায় আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ! ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় লোকের তালিকায় থার্ড পজিশনে রয়েছেন গৌতম আদানি। মোট মূল্য 1.58 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। যার পরে তার মোট সম্পদের পরিমাণ 147 বিলিয়ন ডলার হয়েছে। তবে মার্কিন এই শেয়ার ধাক্কায় আদানির ঘরে ১২,৫৫৬ কোটি টাকা ঢুকেছে। এমনটাই বলছে ব্লমবার্গ ইন্ডেক্স। অন্যদিকে চওড়া হাসি ফুটেছে আম্বানিদের মুখেও। রিপোর্ট বলছে, এক দিনে ৯,৭৭৫ কোটি টাকা পেয়েছেন মুকেশ আম্বানী।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications