IRCTC Retiring Room Booking: মাত্র ১০০ টাকার ঘর! বুকিংয়ের পদ্ধতি একনজরে
ভারতীয় রেলের সুবিধা সম্পর্কে অনেকেই বিশেষ জানেন না। সেই কারণে যাত্রীরা সুবিধাও নিতে পারেন না। মধ্যে থেকে খরচ হয়ে যায় অনেক বেশি টাকা। আবার অনেকে সেই বেশি টাকা খরচের সামর্থ নেই। সেই সংক্রান্ত তথ্য এদিনের প্রতিবেদনে (IRCTC Retiring Room Booking)।
ট্রেনের যাত্রা আরামদায়ক। উৎসব কিংবা গ্রীষ্মের ছুটির সময় ভ্রমণার্থীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানো হয়। সেখানে যাত্রীরা স্বস্তি পেয়ে থাকেন। ট্রেনে করে তো স্টেশনে গেলেন, এরপর আশপাশের হোটেলে বেশি ভাড়া গিয়ে অনেকেই থাকতে বাধ্য হন। সেখানে আইআরসিটিসির রুমও রয়েছে। যা খুব কম টাকায় পাওয়া যায়। কিন্তু তা কীভাবে পাওয়া যাবে।

কোনও ভ্রমণার্থী যদি রেলপথে ভ্রমণ করেন, আর তাঁকে যদি রেল স্টেশনে থাকতে হয়, তাহলে স্টেশনেই একটা ঘর পাওয়া যাবে। এর জন্য হোটেলে রুমের জন্য বেশি টাকা খরচের দরকার নেই। স্টেশনেই খুবই সস্তায় তা পাওয়া যাবে (IRCTC Retiring Room Booking)।
বড় বড় রেল স্টেশবে হোটেলের মতোই ঘর রয়েছে। যেখানে এসি রয়েছে হোটেলের মতো। সেখানে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। সেখনকার বুকিং চার্জ ১০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে সেই রুম বুক করতে নিম্ন লিখিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

প্রথম আইআরসিটিসির অ্যাকাউন্ট খুলতে হবে (IRCTC Retiring Room Booking)। লগ ইন করে মাই বুকিং অপশনে যেতে হবে। টিকিট বুকিংয়ের নিচে রিটায়ারিং রুম বিকল্প রয়েছে। সেখানে ক্লিক করলে রুম বুক করার অপশন পাওয়া যাবে। সেখানে ব্যক্তিগত এবং ভ্রমণের তথ্য লিখতে হবে। সেখানে পেমেন্ট করলেই রুম বুক হয়ে যাবে।












Click it and Unblock the Notifications