পঞ্চান্নদিন পর্যন্ত সুদ-মুক্ত ধার! ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কয়েকটি ক্রেডিট কার্ড
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি তাদের সর্বশেষ ক্রেডিট কার্ড চালু করেছে। কার্ডগুলি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসায়ী ও ফ্রিল্যান্সারদের জন্য উপযোগী। সুদ-মুক্ত দীর্ঘমেয়াদি ক্রেডিট ছাড়াও, এই ক্রেডিটগুলি অনেক সুবিধা দেয়। এই কার্ডগুলি বিজফার্স্ট, বিসগ্রো, বিজপাওয়ার এবং বিজব্ল্যাক নামে রয়েছে। এটি প্রয়োজনীয় ব্যবসায়িক খবর এবং ইউটিলিটি বিল পরিশোধে সাহায্য করতে পারে।
প্রতিটি কার্ডের আলাদা বৈশিষ্ট ও সুবিধা রয়েছে। এইসব কার্ড ব্যবহারে জিএসটি, আয়কর, বিক্রেতা অর্থপ্রদান এবং ব্যবসায়িক ভ্রমণের মতো প্রয়োজনীয় খরচগুলিতে সঞ্চয় হতে পারে। এটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে তাদের খরচ চালিয়ে যেতে সাহায্য করবে।

বিজফার্স্ট ক্রেডিট কার্ড পাঁচশো টাকা মেম্বারশিপ দিয়ে যাওয়া যেতে পারে। এই কার্ড ৫৫ দিন পর্যন্ত সুদ মুক্ত ক্রেডিট অফার করে। এই কার্ড ব্যবহার করে ব্যবহারকারী ইএমআই পেমেন্টে তিন সতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ইউটিলিটি বিল পরিশোধ এবং ইলেকট্রনিক্স কেনাকাটায় দুই শতাংশ ক্যাশব্যাক পয়েন্ট পাওয়া যায়। পেজ্যাপ ব্যবহার করে লেনদেনের জন্য দুই শতাংশ ক্যাশব্যাক পয়েন্ট পাওয়া যায়।
বিসগ্রো কার্ডেও ৫৫ দিনের সুদ মুক্ত ধার পাওয়া যায়। এখানেও মেম্বারশিপ ফি পাঁচশো টাকা। যোগদানের একবছরের মধ্যে ব্যবহারকারী দুটি ক্যাশব্যাক পয়েন্ট পাবেন। এছাড়াও বিল পেমেন্ট, ট্যাক্স পেমেন্ট, ভ্রমণ খরচের মতো নির্বাচিত অন্য খরচে ১০x ক্যাশব্যাক পয়েন্ট পাওয়া যায়।
বিজপাওয়ার কার্ডেও ৫৫ দিনের সুদ মুক্ত ধার পাওয়া যায়। ব্যবসায়িক উদ্দেশে খরচ করা প্রতি ১৫০ টাকার জন্য ব্যবহারকারী চারটি পুরস্কার পয়েন্ট পান। এক্ষেত্র মেম্বারশিপ ফি ২৫০০ টাকা। দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরে ইউটিলিটি বিল, ট্যাক্স লেনদেন, লাউঞ্জ অ্যাক্সেসের জন্য ৫x পুরস্কার পয়েন্ট রয়েছে।
বিজব্ল্যাক কার্ডেও ৫৫ দিনের সুদ মুক্ত ধার পাওয়া যায়। ব্যবহারকারীরা ব্যবসায়িক উদ্দেসে ব্যয় করা প্রতি ১৫০ টাকার জন্য চারটি পুরস্কার পয়েন্ট পেরে পারেন। এর সঙ্গে অভ্যন্তরীণ বিমানবন্দরগুলিতে ইউটিলিটি বিল, ট্যাক্স লেনদেন এবং লাউঞ্জ অ্যাক্সেসের জন্য ৫x পুরস্কার পয়েন্ট রয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications