মিড-ডে ট্রেডে সর্বকালীন সেরা দর পেল ইনফোসিস, ইতিবাচক থাকল অন্য আইটি সংস্থাগুলিও
বিএসই-তে ইনফোসিস সর্বকালীন সেরা দর পেল। মিড-ডে ট্রেডে তাদের শেয়ারের মূল্য ছিল ৭৪৮.৩৫ টাকা। প্রতিদ্বন্দ্বী আইটি সংস্থাগুলির শেয়ারের দরও ইতিবাচক ছিল।
মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জে ইন্ট্রা-ডে ট্রেডে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের শেয়ারের দর সেরা ৭৪৮.৩৫ টাকায় পৌঁছে গেল। গত জুলাই সংস্থাটি প্রতি শেয়ার পিছু ১:১ অনুপাতে বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতে সংস্থাটির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার বাজার খোলার সময়ে ইনফোসিসের শেয়ারের দর ছিল ৭২৩.৭০ টাকা। আগের দিন বাজার বন্ধের সময়ের দরের থেকে এ শতাংশ বেশি সূচকে শুরু করেছিল। বেলা ১২.১০-এ ৩.৭৩ শতাংশ বৃদ্ধি হয়ে দর পৌঁছে যায় ৭৪৩.৫০ টাকায়।
প্রতিদ্বন্দ্বী অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের দরও যথেষঅট ইতিবাচক ছিল। মিড-ডে ট্রেডে টিসিএস ও উইপ্রো সংস্থার শেয়ারের দর যথাক্রমে ২ শতাংশ ও ১.৫ শতাংশ বেড়েছে। নিফটি-তেও আইটি সাব-ইনডেক্স ২.২৭ শতাংশ উপরে ছিল।
আইটির ভালদিনে অবশ্য সার্বিক সূচক ফ্ল্যাটই ছিল। বিশ্বের বাজারে অপরিসোধিত তেলের মূল্য বৃদ্ধির চাপে, কখনও বেড়েছে, কখনও কমেছে।
চলতি আর্থিক বছরের প্রথম চতুর্থাংশে ইনফোসিস মোট ৩৬১২ কোটি টাকার লাভ দেখিয়েছিল। যা ওই আগের আর্থিক বছরে, একই সময়ের থেকে ৩.৭ শতাংশ শতাংশ বেশি ছিল।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications