Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চলতি আর্থিক বছরে ভারতের GDP বেড়ে সাত শতাংশ হবে! পূর্বাভাসে উল্লেখ IMF-এর

চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি আরও ২০ বেসিস পয়েন্ট বেশি হবে। এদিন এমনটাই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাঙ্ক। এর আগে বিশ্ব ব্যাঙ্কের তরফে ভারতের জিডিপি ৬.৮ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এদিন বলা হয়েছে ২০২৪-২৫ আর্থিক বছরে ভারতের জিডিুপি সাত শতাংশ হতে পারে।

আইএমএফের তরফে সর্বশেষ বার্তায় বলা হয়েছে, ভারতের বৃদ্ধির পূর্বাভাস ঊর্ধ্বমুখী সংশোধন করা হয়েছে। চলতি আর্থিক বছরের জন্য তা সাত শতাংশ রাখা হয়েছে। গ্রামীণ এলাকায় ব্যক্তিগত ব্যবহারের কারণে উন্নয়নের সম্ভাবনার প্রতিফলন দেখা গিয়েছে।

imf gdp

আইএমএফ ২০২৬ আর্থিক বছরের জন্য জিডিপি ৬.৫ শতাংস অনুমান করেছে। প্রসঙ্গত ২০২৩-২৪ আর্থিক বছরে ভারতের জিডিপি ৮.২ শতাংশ গতি এগিয়েছে। যা এক বছর আগের সাত শতাংশের থেকে বেশি।

আইএমএফ বৈশ্বিক প্রবৃদ্ধি ২০২৪ সালের জন্য ৩.২ শতাংশে অপরিবর্তিত রেখেছে। যা ২০২৫ সালের জন্য ৩.৩ শতাংশ অনুমান করা হয়েছে।

২০২৪-এ চিনের জন্য আর্থিক বৃদ্ধির পূর্বাভাস পাঁচ শতাংশ অনুমান করা হয়েছে। ২০২৫ সালে তা কিছুটা ধীর হয়ে যেতে পারে। যা ৪.৫ শতাংশে নেমে যেতে পারে। চিনের আর্থিক প্রবৃদ্ধি ২০২৯ সালের মধ্যে ৩.৩ শতাংশে নেমে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আইএমএফ। কারণ হিসেবে বার্ধক্য এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ধীরগতির কথা উল্লেখ করা হয়েছে।

সারা বিশ্বে মুদ্রাস্ফীতি কম হওয়া নিয়ে আশা প্রকাশ করা হয়েছে আইএমএফ-এর তরফে। বলা হয়েছে, বিশ্বে মুদ্রাস্ফীতি কমতে থাকবে। উন্নত অর্থনীতির কারণে ২০২৪ ও ২০২৫-এ নিষ্ক্রিয়করণের গতি মন্থর হবে বলেও আশাপ্রকাশ করা হয়েছে আইএফএফের রিপোর্টে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+