Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আধার কার্ড কীভাবে সুরক্ষিত রাখবেন? কীভাবেই বা এর বিবরণের অপব্যবহার এড়াবেন?

আধার কার্ড এখন কার্যত সাধারণের পরিচয় পত্র হয়ে গিয়েছে। বিমান কিংবা ট্রেনে টিকিট কাটার সময় কিংবা ভ্রমণের সময় সচিত্র পরিচয় পত্র হিসেবে সাধারণ মানুষ আধারকেই ব্যবহার করেন। এছাড়া হোটেলে থাকতে গেলে কিংবা নতুন সিম কেনার সময়ও আধার কার্ডের প্রয়োজন। সব ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহারের কারণে এর বিবরণের অপব্যবহারের সম্ভাবনাও বেশি হয়ে দেখা দিচ্ছে।

এব্যাপারে মাস্কিং আধার সাহায্য করবে। মাস্কিং আধার কার্ডে ঠিকানা পুরোপুরি পাওয়া গেলেও কোনও ব্যক্তির আধার নম্বরের প্রথম আটটি সংখ্যা লুকিয়ে রাখা যায়। ডাউনলোড করা ই-আধার আধারের নম্বর লুকনোর অর্থাৎ মাস্কিংয়ের সুবিধা করে দেয়।

aadhaar card

মাস্কিং আধার কার্ডে প্রথম আটটি সংখ্যার পরিবর্তে 'xxxx xxxx' দেখায়। সেখানে শুধুমাত্র শেষের চারটি সংখ্যা দেখা যায়। আধার কার্ডকে সুরক্ষিত রাখতে কখন মাস্কিং আধার দেখাতে দেখাতে হবে আর কখন আসল বিবরণ দেখাতে হবে, তা বুঝতে হবে। UIDAI-এর নিয়ম অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলি আধারের বিবরণ সংগ্রহ ও সংরক্ষণ করতে পারে। সেখানে লাইসেন্সপ্রাপ্ত নয় এমন সংস্থা যেমম মদের বার কিংবা হোটেলগুলিকে আধারের বিবরণ সংরক্ষণের অনুমতি দেওয়া হয় না। এইসব জায়গায় মাস্ক আধার জমা দেওয়া যেতে পারে।

যেমন বারে মদ পরিবেশনের জন্য বয়সের প্রমাণ চাইতে পারে। সেখানে মাস্কড আধার কার্ড দেওয়া যেতে পারে। কিন্তু ব্যাঙ্ক, বিমা সংস্থাগুলি যখন কেওয়াইসির জন্য বিস্তারিত বিবরণ সংগ্রহ করে, তখন মাস্কড আধার দেওয়া যায় না। এইসব জায়গায় আধারের সবকটি নম্বর প্রয়োজন।

কীভাবে মাস্কড আধার ডাউনলোড করা যাবে

১) myaadhaar.uidai.gov.in-এ গিয়ে আধার নম্বর, এনরোলমেন্ট নম্বর বা ভার্চুয়াল আইডি জমা দিতে হবে। সেখানে দেওয়া ক্যাপচাও পূরণ করতে হবে। এরপর ওটিপির জন্য ক্লিক করতে হবে।

২) সেখানেই মাস্কড আধার চান কিনা, তার জন্য নতুন একটি বাটন আসবে। সেখানে ক্লিক করে নির্দিষ্ট বক্সে ওটিপি টাইপ করতে হবে।এরপর ভেরিফাই ও ডাউনলোডে ক্লিক করতে হবে।

৩) এরপর মাস্কড আধার পিডিএফ ফর্মাট ডাউনলোড করতে হবে। পাসোয়ার্ড হবে নামের প্রথম চারটি হরফ বড় অক্ষরে, তারপর জন্ম সাল।

ডাউনলোড করা পিডিএফ ফর্মাট ইউআইডিএআই দ্বারা ডিজিটালি স্বাক্ষরিত। এখানে কিউআর স্ক্যান করা যাবে, বিস্তারিত চেকও করা যাবে। এইভাবে মাস্কড আধার, আধারের অপব্যবহার রোধ করতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+